এক্সপ্লোর

IRCTC Ticket Booking: আমেরিকান সংস্থা পারেনি, ক্র্যাশ করেছিল ওয়েবসাইট, তাদেরই রোজ টেক্কা দিচ্ছে IRCTC

Indian Railways: IRCTC-র ওয়েবসাইট প্রতি মিনিটে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টিকিট বুক করতে পারে। আর তৎকাল টিকিট বুকিংয়ের সময় শুধুমাত্র অনলাইন অনুসন্ধানের সংখ্যা ছুঁয়ে ফেলে মিনিটে প্রায় ৪০ লক্ষ।

কলকাতা: ট্রেনের টিকিট কাটতে গিয়ে IRCTC-এর ওয়েবসাইটে একাধিক সমস্যার সম্মুখীন হওয়া বা তৎকাল টিকিট কাটতে গিয়ে টিকিট না পাওয়া, আজকের দিনে খুবই সাধারণ একটা বিষয়। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে IRCTC-র উপর ক্ষোভ প্রকাশ করে থাকি। যদিও IRCTC কিন্তু চুপচাপ এমন কিছু কাজ রোজ করে যাচ্ছে, যা এই ওয়েবসাইটকে অন্য যে কোনও ওয়েবসাইটের থেকে আলাদা করে।

আরও পড়ুন: পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার

তথ্য বলছে IRCTC-র ওয়েবসাইট প্রতি মিনিটে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টিকিট বুক করতে পারে। আর তৎকাল টিকিট বুকিংয়ের সময় শুধুমাত্র অনলাইন অনুসন্ধানের সংখ্যা ছুঁয়ে ফেলে মিনিটে প্রায় ৪০ লক্ষ। এ ছাড়াও যে কোনও ব্যস্ত দিনে আইআরসিটিসি-র ওয়েবসাইটে ১ কোটি ৩৩ লক্ষ থেকে ১ কোটি ৭৪ লক্ষ লগইনও হয়ে থাকে। যদিও বেশ কিছু এমন সময়ও গিয়েছে যেখানে তৎকালের টিকিট বুকিংয়ের সময় একসঙ্গে প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষ এই ওয়েবসাইটে লগইনের চেষ্টা করেছেন।

অন্যদিকে, আমেরিকান একটি সংস্থা, নাম টিকিটমাস্টার, তারা ২০২২ সালে টেলর সুইফটের 'ইরাস ট্যুর' (Eras Tour)-এর সময় বুকিং ওপেন করে যখন ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। সংস্থা জানিয়েছিল সেই দিনে তাদের ওয়েবসাইটে প্রায় ৩৫০ কোটি ক্লিক হয়েছিল। এ ছাড়াও তারা বলেছিল, একসঙ্গে অনেক ব্যবহারকারী টিকিট কেনার চেষ্টা করে। ফলে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে একটি সিট হয়তো একাধিক ব্যক্তির কাছে চলে যেতে পারত। আর এই সব কারণেই তাদের ওয়েবসাইট ক্র্যাশ করে।

আরও পড়ুন: ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ, জনঔষধি কীভাবে বদলে দিচ্ছে দেশের স্বাস্থ্য পরিষেবা?

আর এখানেই সার্থকতা IRCTC-র ওয়েবসাইটের। এই টিকিট বুকিংয়ের কাজ IRCTC দিনের পর দিন করে যাচ্ছে। এই ধরনের কোনও রকম সমস্যা ছাড়াই। আইআরসিটিসি-র ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ ব্যবহারকারী নয়, একাধিক থার্ড পার্টি অ্যাপও টিকিট বুকিং করে। সার্ভার কিছু সময় ধীরে ধীরে কাজ করলেও কখনও একই টিকিট দুই ব্যক্তির জন্য বরাদ্দ (Double Booking) হয়ে যায়নি। ফলে, একসঙ্গে, নিখুঁত ভাবে লক্ষ লক্ষ টিকিট বিক্রির প্রসঙ্গ যখন আসে, তখন IRCTC-কে নিয়ে প্রশ্ন তোলা কি সত্যিই যায়?

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget