এক্সপ্লোর

Behala Road Accident: রেষারেষি করতে গিয়েই বিপত্তি! বেহালায় বেসরকারি বাসের ধাক্কা পুলকার, অটো এবং গাড়িতে, আহত অনেকে

Kolkata News: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অত্যধিক বেশি। তাতেই নিয়ন্ত্রণ হারানোর পর চালক পরিস্থিতি সামাল দিতে পারেননি।

ব্রতদীপ ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, কলকাতা: ব্যস্ত সময়ে বাস দুর্ঘটনা বেহালায় (Behala)। ব্যস্ত সময়ে পর পর পুলকার, অ্যাপ ক্যাব গাড়ি এবং অটোতে ধাক্কা। তার পর সটান গিয়ে ধাক্কা মারে কংক্রিটের দেওয়ালে। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেকে। বাসের চালক পলাতক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ (Behala Road Accident)। 

সাত সকালে দুর্ঘটনা বেহালায়

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বেহালার বকুলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে (Kolkata News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২/সি রুটের বাসটি শিবরামপুর থেকে চৌরাস্তার দিকে আসছিল বেসরকারি বাসটি। সেই সময় নতুনপাড়ার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই সময় বাসটির সামনে ছিল একটি পুলকার এবং অটো। প্রথমে পুলকারে ধাক্কা মারে বাসটি। অ্যাপ ক্যাব সংস্থা তার পর ধাক্কা মারে অটোতে। শেষমেশ রাস্তার পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। 

আরও পড়ুন: Hoogly News: 'আমাদের ১ জনের রক্ত ঝরলে ওদের ১০ জনের ঝরবে', হুঙ্কারে অভিযুক্ত বিজেপি নেতা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অত্যধিক বেশি। তাতেই নিয়ন্ত্রণ হারানোর পর চালক পরিস্থিতি সামাল দিতে পারেননি। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় পুলকারে ছিলেন পড়ুয়ারা। পুলকারের এক কর্মী চোট পেয়েছেন। অটোয় কোনও যাত্রী ছিলেন না। তবে চালক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয়দের দাবি, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি জনবহুল এলাকা। তাতে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আরও অনেকেই আহত হতে পারতেন। কোনও রকমে অল্পের উপর দিয়ে রক্ষা হয়েছে। রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা কিনা, প্রশ্ন উঠছে। 

পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা বেহালায়

দুর্ঘটনার কার্যকারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পক দেন বাসের চালক। তাঁর খোঁজ চলছে। তবে এ দিন দুর্ঘটনার পর জনরোষ ফেটে পড়ে। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালান। এলাকায় বিক্ষোভও দেখান তাঁরা। তাতে পরিস্থিতি তেতে ওঠে। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

ভিডিও

LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget