এক্সপ্লোর

Hooghly News: 'আমাদের ১ জনের রক্ত ঝরলে ওদের ১০ জনের ঝরবে', হুঙ্কারে অভিযুক্ত বিজেপি নেতা

Bloodshed Threat From BJP: দলের এক জনের রক্ত ঝরলে অন্য পক্ষে ১০ জনের রক্ত ঝরবে। দলীয় কর্মিসভায় দাঁড়িয়ে হুঙ্কার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের। সেই মন্তব্যের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য় রাজনীতি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দলের এক জনের রক্ত (blood) ঝরলে অন্য পক্ষে ১০ জনের রক্ত ঝরবে। দলীয় কর্মিসভায় দাঁড়িয়ে হুঙ্কার (threat) বিজেপির (bjp) সাধারণ সম্পাদক (general sectretary) সুরেশ সাউয়ের (suresh shaw)। সেই মন্তব্যের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য় রাজনীতি। তৃণমূলের (tmc) পাল্টা, পশ্চিমবঙ্গে রক্ত ঝরিয়ে কারও পতাকা তোলা যায় না। 

কী করেছেন সুরেশ?

অভিযোগ, গত কাল সন্ধেয় হুগলির সত্যগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েত এলাকায় আয়োজিত বিজেপির কর্মিসভাতেই এই মন্তব্য করেছেন সুরেশ। পঞ্চায়েত দখলের বার্তা দিতে গিয়ে তিনি বলেন, 'নিজেদের এমন ভাবে তৈরি করতে হবে। দরকার পড়লে রক্ত ঝরবে। আমাদের এক জনেরও রক্ত ঝরলে ওঁদের দশ জনের রক্ত ঝরবে...জমি এক ইঞ্চি ছাড়া হবে না।' 

পাল্টা তৃণমূলের

বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় তৃণমূল শিবিরে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, 'বিজেপির কাছে সংবিধান, আইনশৃঙ্খলার কোনও মূল্য নেই। বিজেপির দুনম্বর, তিন নম্বর, চার নম্বর নেতারা যে বক্তব্য রাখছেন তা ভয়ঙ্কর ব্যাপার। বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে।... ওঁদের কাছে গণতন্ত্রের কোনও মূল্য আছে? সারা রাজ্যে বিধায়ক কিনছে, সাংসদ কিনছে, সরকার পাল্টে দিচ্ছে। বাংলায় এসব করা যায় না জোর করে। জোর করে করতে গেলে মানুষ তার জবাব দেবে।' বিধায়কের দাবি, তিনি ওই ভিডিও ক্লিপ প্রশাসনের কাছে পাঠাবেন যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সঙ্গে সংযোজন, 'কুকুর-ছাগলরা কী বলল তাতে তৃণমূলের কিছু এসে যায় না।'

উল্লেখ্য, এই হুমকির অভিযোগ নতুন নয়। দিনপাঁচেক আগেই পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গাইঘাটার বিজেপি নেতা দেবদাস মন্ডল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে জোড়াফুল শিবিরকে একাদিক ইস্যুতে আক্রমণ করেন দেবদাস। তখনই ওই মন্তব্য।

আরও পড়ুন:গভীর রাত থেকে নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের রেবানে

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget