এক্সপ্লোর

Narendra Modi: মোদির যাত্রাপথে নীল-সাদা কাপড়ের আচ্ছাদন, 'ঝুপড়ি ঢাকতেই পর্দা' কটাক্ষ বিজেপির

বিরোধীদের অভিযোগ, ঝুপড়ি ঢাকতেই পর্দা দিচ্ছে তৃণমূল সরকার। পাল্টা পুরমন্ত্রীর দাবি, ওই এলাকা বন্দর কর্তৃপক্ষের। পোর্টের লজ্জা নিবারণ করছেন রাজ্য সরকার। 

কলকাতা: কাল কলকাতায় (Kolkata) আসছেন মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) যাত্রাপথ স্ট্র্যান্ড রোডের পাশে ঢেকে দেওয়া হয়েছে নীল-সাদা রঙের কাপড়ে। বিরোধীদের অভিযোগ, ঝুপড়ি ঢাকতেই পর্দা দিচ্ছে তৃণমূল সরকার (TMC)। পাল্টা পুরমন্ত্রীর দাবি, ওই এলাকা বন্দর কর্তৃপক্ষের। পোর্টের লজ্জা নিবারণ করছেন রাজ্য সরকার (West Bengal Government)।  

আগামিকাল কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে একাধিক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। এই প্রেক্ষাপটেই মোদি এবং মমতাকে একবন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। আক্রমণের সুর সপ্তমে নিয়ে গেছে বিজেপি (bjp)।

শুক্রবার কলকাতায় একাধিক অনুষ্ঠানে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee)। হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande bharat) সূচনা করবেন মোদি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। গার্ডেনরিচে গঙ্গা কাউন্সিলের বৈঠকেও মুখোমুখি হওয়ার কথা তাঁদের।

সম্প্রতি পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে এসে, নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে  নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একমঞ্চে আসা নিয়ে কটাক্ষবাণ ছুড়তে শুরু করেছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের মুখে শোনা গেছে কেন্দ্র-রাজ্য় সুসম্পর্কের কথা ।

শুক্রবার স্ট্র্য়ান্ড রোড দিয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । বৃহস্পতিবার সেখানে দেখা গেল রাস্তার ধারে বেশ কিছুটা জায়গা জুড়ে লাগানো হয়েছে নীল-সাদা কাপড়। তা নিয়ে আবার তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছে বিজেপি ।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, এখানে কোনও উন্নয়ন নেই, তাই নীল-সাদা দিয়ে ঢাকতে হয় ।  পাল্টা জবাব দিতে গিয়ে, মোদি-অমিত শাহ (Amit Shah) রাজ্য গুজরাতের প্রসঙ্গ টেনে এনেছে তৃণমূল । যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়, রাস্তার ধারে ঝুপড়ি আড়াল করতে পাঁচিল তোলার অভিযোগ উঠেছিল । 

তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়, প্রধানমন্ত্রী যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, তখন কী করেছিলেন । আমাদের শহর এমনিতেই দৃষ্টিনন্দন । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্য সরকার করেছে, তাতে কী অসুবিধা আছে । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে থেকেই, রাজ্য় রাজনীতিতে তা নিয়ে চাপানউতোর চরমে । 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget