এক্সপ্লোর

Jhargram News: সূর্য ডুবতেই শুনশান বেলপাহাড়ি, ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক ! কী সঙ্কেত দিল রেডিও কলার ?

Royal Bengal Tigar in Jhargram; ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক !

ঝাড়গ্রাম: বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক ! ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা।আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে।

বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে। আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বন দফতরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন।

সম্প্রতি কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের প্রাণ যায় এক মৎস্যজীবীর। কোনওরকমে পালিয়ে বেঁচেছিলেন অন্যরা। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল মৈপীঠের বৈকুণ্ঠপুর এলাকায়। কীভাবে বাঘের শিকার হয়েছিলেন ওই মৎস্যজীবী, খতিয়ে দেখা শুরু করে বনদফতর। সুন্দরবনের খাঁড়িতে নৌকা নিয়ে গিয়েছিলেন কাঁকড়া ধরার আশায় রুজিরুটির সংস্থানের আশায় ঝুঁকি নিয়েই ঢুকেছিলেন গভীর জঙ্গলের মধ্যে সেই যাওয়াই কাল হল মৈপীঠের বৈকুণ্ঠপুরের বাসিন্দা বর্ণধর মণ্ডলের।

আচমকা বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। কোনওরকমে প্রাণ হাতে করে গ্রামে ফিরে এলেও আতঙ্ক কাটছে না বর্ণধরের সঙ্গীদের। মৃত মৎস্যজীবীর সঙ্গী শঙ্কর মণ্ডল বলেছিলেন, সকালে ৯টার দিকে বেরিয়ে ছিলাম। বেড়ি ফেলা হচ্ছিল। হাত চারেক দূরে দাঁড়িয়ে ছিলাম আমি। বাঘ আড়ালে ছিল, ঝাঁপ মেরে পুরো ঘাড়ে এসে ধরেছিল। 

আরও পড়ুন, 'মেয়র পারিষদ দেবরাজের নামে টাকা তুলতেন TMC কাউন্সিলর সমরেশ..'! বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে

স্থানীয় সূত্রে খবর এসেছিল,সকালে, বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বর্ণধর ও তাঁর ৫ সঙ্গী।  সেই সময় আচমকায একটি বাঘ নৌকায় থাকা বর্ণধরের উপর লাফিয়ে পড়ে।বর্ণধরকে বাঁচাতে নৌকোয় থাকা লাঠি নিয়ে বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সঙ্গীরা। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে গ্রামে আসতে না আসতেই, নৌকাতেই মৃত্যু হয়েছিল মৎস্যজীবীর। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশাহারা বর্ণধরের পরিবার। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁরা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget