এক্সপ্লোর

Bypoll : রেজিনগর উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়াল এবার RSP , কী কারণ?

রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল RSP। কোদাল-বেলচা প্রতীক না-পেয়েই এই সিদ্ধান্ত জানিয়েছে আরএসপি। 


রেজিনগর : উপ নির্বাচনের আঁচে ফুটছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদের রেজিনগর! হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পাশাপাশি এবার যথেষ্ট ঘটনাবহুল রেজিনগরও। এর মধ্য়ে পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। পুলিশের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ভোটে লড়বেন না জানিয়েও, পরে মত পরিবর্তন করেছেন। আর এবার রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল RSP। কোদাল-বেলচা প্রতীক না-পেয়েই এই সিদ্ধান্ত জানিয়েছে আরএসপি। 

রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে RSP। নিয়মের জন্যই কোদাল-বেলচা প্রতীক দেওয়া যাচ্ছে না, জানানো হয় ১৯ সেপ্টেম্বর, দাবি RSP-র। দল বা প্রার্থীকে কমিশনের বিজ্ঞপ্তির আগে বা পরে কোনও সতর্কীকরণ বার্তা পাঠানো হয়নি বলে অভিযোগ করেছে RSP। কমিশন ও পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, অভিযোগ করেছে RSP। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে , জানিয়েছে  RSP।  রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে RSP।

হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়ছেন AJUP প্রধানের ছেলে গোলাম নবি আজাদ। এরইমধ্য়ে আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে 'অডিওকাণ্ডে' সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিভিন্ন অভিযোগে ভোটের আগেই গ্রেফতার হয়েছেন একাধিক AJUP কর্মী। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে রেজিনগরের উপনির্বাচনের প্রচার না করার ঘোষণাও করেন তিনি। 

অন্যদিকে  শনিবার রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীকে ঘিরে চলে টানটান নাটক! এনিয়ে এবার মারাত্মক দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, 'SP সাহেবের ইচ্ছায়, বেলডাঙার IC-র ইচ্ছায় ধরে নিতে হবে এটা শুভেন্দু  অধিকারী, আবু তাহের খানদের মনোনীত প্রার্থী'। পাল্টা জবাব দেন রবিউলও।

বিধানসভা ভোটে রেজিনগর ও নওদা দুটি বিধানসভা কেন্দ্রে লড়ে দুটিতেই জয়ী হন হুমায়ুন কবীর। এরপর রেজিনগর ছেড়ে দেন তিনি। সেখানেই উপ নির্বাচন হচ্ছে। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজ্য সম্পাদক শাখারভ সরকার।   এখন রেজিনগরে নির্বাচনের ফলাফলই বলবে মানুষ কী চায়।                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget