এক্সপ্লোর

Jalpaiguri News:নাকা চেকিংয়ে উদ্ধার ২০ লক্ষ টাকা, রাজগঞ্জে গ্রেফতার ৫ ব্যবসায়ী

20 Lakh Rupees Recovered:নাকা চেকিংয়ে উদ্ধার হল ২০ লক্ষ টাকা। টাকার হিসেব দিতে না পারায় জলপাইগুড়িতে পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। এই অঙ্কের টাকা নগদে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নাকা চেকিংয়ে (Naka Checking) উদ্ধার হল ২০ লক্ষ টাকা (Money Recovery)। টাকার হিসেব দিতে না পারায় জলপাইগুড়িতে (Jalpaiguri) পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। এই অঙ্কের টাকা নগদে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখতে শুরু করেছেন রাজগঞ্জ থানার তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

যা ঘটেছে...
গত কাল রাতে রাজগঞ্জ থানার অন্তর্গত হাতি মোড় এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময়ই শিলিগড়ি থেকে জলপাইগুড়ির দিকে আসা একটি গাড়ি থেকে নগদ ২০ লক্ষ ৪৬ হাজার টাকা খুঁজে পায় পুলিশ। গাড়িতে থাকা পাঁচ ব্যবসায়ীকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এই অঙ্কের অর্থ নিয়ে কোথায় যাচ্ছিলেন তাঁরা? উদ্দেশ্যই বা কী ছিল? পুলিশের দাবি, পাঁচজনের কেউই সদুত্তর দিতে পারেননি। তাই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশের বক্তব্য। এর আগে, গত মাসেই পার্ক স্ট্রিটে একটি গাড়ি থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়।

পার্ক স্ট্রিটে টাকার খোঁজ...
কলকাতায় 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল গত মাসে। কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা যায় উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয় রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দাকে। সেবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে পার্ক স্ট্রিটে একটি গাড়ি থামায় পুলিশ। সেই গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় যকের ধন। পাঁচশো, দু'হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। যে টাকা কার বা কীসের প্রশ্ন করা হলেও যার সদুত্তর না মেলায় গাড়িতে থাকা ব্যবসায়ী রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। খবর মিলেছিল, গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছে। যার পরই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েই মেলে বিপুল অর্থের খোঁজ। এই টাকা কীসের, কার, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ,তারপরে তাঁকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর কাজ শুরু করে কলকাতা পুলিশ। কিছুদিন আগেই গড়িয়াহাটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। বস্তুত, তার আগেও গত কয়েকদিন ধরে কলকাতা থেকে জেলা একাধিক জায়গা থেকেই উদ্ধার হয়েছে যকের ধন। গাড়ি থেকে অর্থ উদ্ধার ছাড়াও বালিগঞ্জ, বড়বাজার সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছিল অর্থ। পরপর অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক তরজাও। 

আরও পড়ুন:'তৃণমূল নেতাকে ফোনে হুমকির' অভিযোগ, কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের আগাম জামিন হাইকোর্টে

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget