এক্সপ্লোর

Russia Ukraine War: কিভে আটকে ঘরের ছেলে, ঘুম ছুটেছে পরিবারের

south 24 pargana news: ফেরার বিমান মেলেনি, কিভে আটকে ছেলে। প্রবল উদ্বেগে রায়দিঘির পরিবার।


জয়দীপ হালদার, রায়দিঘি: ডাক্তারি পড়ার জন্য ছেলে গিয়েছে ইউক্রেনে। যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে, বৃহস্পতিবার থেকে সেখানকার আকাশে শত্রু দেশের বিমানের আনাগোনা। পরপর পড়ছে বোমা। কিন্তু দেশে ফেরার বিমান না পেয়ে এখনও সেখানেই আটকে ঘরের ছেলে। ছেলের বিপদের কথা ভেবে আতঙ্কে, দুশ্চিন্তায় কাঁটা পশ্চিমবঙ্গে থাকা বাবা-মা।

দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি ব্লক। সেখানকার মন্ডল পাড়ার বাসিন্দা মাঝি পরিবার। সেই পরিবারেরই সন্তান অর্ঘ্য মাঝি ডাক্তারি পড়ছেন ইউক্রেনে। তিনি কিয়েভের মেডিক্য়াল ইউনিভার্সিটির পড়ুয়া। এখন চতুর্থ সেমেস্টারের পড়াশোনা চলছে। কিভে থাকেন তিনি। সবই ঠিক ছিল। কিন্তু বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা করতেই ঘুম ছুটেছে মাঝি পরিবারের। কিভে পৌঁছে গিয়েছে রাশিয়ার সেনা। ফলে অর্ঘ্যর নিরাপত্তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় তাঁর বাবা ও মা।

অর্ঘ্যর বাবা শিবশঙ্কর মাঝি জানাচ্ছেন, তাঁর ছেলে কিভে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই ওই ফ্ল্যাটে আটকে পড়েছেন তিনি। অর্ঘ্যর সঙ্গে রয়েছেন আরও তিনজন বাঙালি ডাক্তার পড়ুয়া। 

শিবশঙ্কর মাঝি রায়দিঘির স্থানীয় একটি বাজারে একটি ছোট ওষুধের দোকান চালান। কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস চালু হয়েছিল। তখন বাড়ি ফিরেছিলেন অর্ঘ্য। কিন্তু কিছুদিন পরে ফের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ইউনিভার্সিটিতে ক্লাস চালু হয়ে যাওয়ায় ২০২১ সালের ৮ অক্টোবর ইউক্রেনে ফিরে যান অর্ঘ্য। তারপরে এই বিপদে রাতের ঘুম উড়েছে মাঝি পরিবারের। ঘনঘন যোগাযোগ করছেন ছেলের সঙ্গে। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেও চিন্তা দূর হচ্ছে না তাঁদের। ভারত সরকার দ্রুত ফিরিয়ে আনুক সেদেশে আটকে পড়া সব পড়ুয়াদের। কাতর আবেদন অর্ঘ্যর মা বিশাখা মাঝির।     

ইউক্রেনে ডাক্তারি পড়ার ঝোঁক রয়েছে ভারতের বহু পড়ুয়ার। কম খরচে বিদেশে ভাল ডিগ্রি পেতে ইউক্রেনকেই বেছে নেন অনেকে। যুদ্ধের ফলে এখন সেদেশে আটকে রয়েছেন অনেকেই। রয়েছেন বাংলার বহু পড়়ুয়াও। আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। কন্ট্রোলরুম খুলেছে পশ্চিমবঙ্গ সরকারও। 

আরও পড়ুন: কিভে আটকে ভারতীয়রা, হদিশ দিতে কন্ট্রোল রুম চালু রাজ্যের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget