এক্সপ্লোর

Russia-Ukraine War : ছেলেকে সুস্থভাবে এনে দিন, ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া পড়ুয়ার মায়ের কাতর আর্জি

রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের আঁচ জলপাইগুড়িতে। ডাক্তার হবে এমন স্বপ্ন নিয়ে ইউক্রেনে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু এমন যে দিন দেখতে হবে, এমন উৎকন্ঠায় দিন কাটাতে হবে, তা ভাবতেও পারেননি

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ইউক্রেনের আকাশে এখন বারুদের গন্ধ (Russia Ukraine War)। মুহূর্মুহূ বিস্ফোরণে কাঁপছে রাজধানী কিয়েভ-সহ বিভিন্ন এলাকা। মাথার ওপর চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। রাস্তায় সাঁজোয়া গাড়ি, রুশি ট্যাঙ্ক। আছড়ে পড়ছে একের পর এক মিসাইল, আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ইউক্রেনে অসহায় অবস্থায় আটকে পড়ে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয়। সেদেশে আটকে রয়েছেন বাংলার (West Bengal Residents) বহু ডাক্তারি পড়ুয়া। চরম অসহায় অবস্থায় রয়েছেন তাঁরা। কয়েক হাজার মাইল দূরে থাকা সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরাও।

রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের আঁচ জলপাইগুড়িতে (Jalpaiguri)। অনেক স্বপ্ন নিয়ে টাকা জমিয়ে ছেলেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকার বাসিন্দা বাবলু বিশ্বাস। কিন্তু এমন যে দিন দেখতে হবে, এমন উৎকন্ঠায় দিন কাটাতে হবে, তা ভাবতেও পারেননি। এখন ভারত সরকারের কাছে পড়ুয়ার মায়ের কাতর আর্জি, 'ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে এনে দিন।' কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন - Jalpaiguri: ধূপগুড়িতে নারকেল গাছে চিতা ! উপচে পড়ল ভিড়।Bangla News

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে ইউক্রেনে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পান জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকার বাসিন্দা বাবলু বিশ্বাসের ছেলে আশিষ বিশ্বাস। স্থানীয় বাজারে বাবলু বাবুর একটি মুদিখানার দোকান রয়েছে। মুদিনখানার দোকান চালিয়েই তিনি বড় করেছেন ছেলেকে। চোখে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, ছেলে বড় ডাক্তার হয়ে গ্রামের বাড়িতে ফিরবে। কিন্তু আচমকাই এমন পরিস্থিতি নেমে আসবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।

পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে, গত বছর লকডাউনের সময় বাড়ি এসেছিলেন ইউক্রেনে ডাক্তারি পড়ুয়া আশিষ বিশ্বাস। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ছেলেকে নিয়ে উৎকন্ঠায় দিন কাটছে মা রেখা বিশ্বাস ও বাবা বাবলু বিশ্বাসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget