এক্সপ্লোর

Recruitment Scam: 'কুন্তলকে চেনেন?' সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়ালেন সায়নী

Saayoni Ghosh: সিজিও কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামার পর সংবাদমাধ্যমের সামনে তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ডাকা হয়েছে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সায়নী ঘোষ। শুক্রবার সকাল ১১ টা ২২ মিনিটে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন সিজিও কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামার পর সংবাদমাধ্যমের সামনে তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ডাকা হয়েছে।

সায়নী বলেন, 'প্রচারে ছিলাম, ৪৮ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হয়।' সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সায়নী জানান, তিনি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন। ৪ পাতার প্রশ্নমালা নিয়ে যুব তৃণমূলের সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? জানতে চায় ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তাঁকে প্রশ্ন করা হয়, 'কুন্তলকে চেনেন?' সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়ান সায়নী।

ভোটের মুখে হেনস্থা করতেই এভাবে ডেকে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নির্বাচনের আগে সিবিআই, ইডি নানারকম টিম পাঠিয়ে তৃণমূলকে হেনস্থা করাই উদ্দেশ্য। নবজোয়ারে প্রচুর ভিড় হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। নেতৃত্বকে আক্রমণ করাই লক্ষ্য। সায়নী ঘোষকে ইডি-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী শশী পাঁজার। 

সায়নী-কুন্তল যোগ?
ইডি সূত্রে দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে। সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন।

মঙ্গলবারই নোটিশ:
মঙ্গলবার সন্ধেবেলাই সায়নী ঘোষকে নোটিস পাঠানো হয়েছিল। ইডির তরফে জানানো হয়েছে, কেবল সম্পত্তি কেনাবেচা নয়, তথ্য পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। গত কয়েকমাস ধরে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। সেই বয়ানে পাওয়া গিয়েছে সায়নী ঘোষের নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। তাঁর বয়ানে উঠে এসেছে একটি সম্পত্তির তথ্য। সেটা কেনাবেচা সংক্রান্ত ও বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে টলিউড অভিনেত্রীর। 

এর আগে ৩০ জানুয়ারি, দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি শুনেছি এক অভিনেত্রী তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি? এই অভিনেত্রীকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই। অভিনেত্রীর নাম জানিয়ে, ED কে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget