এক্সপ্লোর

Saayoni Ghosh: আজ ইডির তলব, সাড়া দেবেন সায়নী?

Recruitment Scam: জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। যদিও ইডির ডাকে তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়ে বৃহস্পতিকাল রাত পর্যন্ত ইডি আধিকারিকদের কিছু জানানো হয়নি। কেন এই তলব? ইডি সূত্রে দাবি, ধৃত ও বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি থেকেই প্রথমে উঠে আসে সায়নীর নাম। এছাড়াও একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নী ঘোষের নাম বলেছেন। এই সব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আজ সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? 

তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের তলব নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এরপর সায়নী অন্তর্ধান রহস্য বলে সিনেমা বেরোবে, দেখে হাততালি দিতে হবে।'

মঙ্গলবারই নোটিশ:
মঙ্গলবার সন্ধেবেলাই সায়নী ঘোষকে নোটিস পাঠানো হয়েছিল। ইডির তরফে জানানো হয়েছে, কেবল সম্পত্তি কেনাবেচা নয়, তথ্য পাওয়া গিয়েছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। গত কয়েকমাস ধরে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। সেই বয়ানে পাওয়া গিয়েছে সায়নী ঘোষের নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। তাঁর বয়ানে উঠে এসেছে একটি সম্পত্তির তথ্য। সেটা কেনাবেচা সংক্রান্ত ও বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে টলিউড অভিনেত্রীর। 

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। বারবার সিপিএম, বিজেপিকে নিশানা করে কড়া বক্তব্যও রাখতে দেখা গিয়েছে তাঁকে। তারপর নিয়োগ দুর্নীতির বয়ানে তাঁর নাম উঠে আসার পর থেকেই লাগাতার বিরোধীদের নিশানায় উঠে এসেছেন সায়নী ঘোষ। এবার ইডির তলবে কি সাড়া দেবেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী? তাঁর থেকে কি নতুন কোনও সূত্র পাবে ইডি?

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget