এক্সপ্লোর

Sabyasachi Chakrabarty : ' নিজেরাই উঠে আসতে পারবে' রাজ্যে বামেদের হাল ফেরার বিষয়ে প্রত্যয়ী ' ফেলুদা '

Sabyasachi Chakrabarty On Left Front : যে দল ৩৪ বছর এই রাজ্য শাসন করেছে, তাদের কেন এখন এই হাল? উত্তর খুঁজতে কি প্রয়োজন ফেলুদাকে?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বৃহস্পতিবার শুরু হচ্ছে DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এক সময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা ক্রমশ শক্তি হারাচ্ছে। কেন এই অবস্থা? এই নিয়ে মুখ খুললেন তিনি।  

প্রয়োজন ফেলুদাকে?
২০১৯-এর লোকসভা ভোটে আসন শূন্য। দু’বছর পর, ’২১-এর বিধানসভা ভোটেও একই ফল। যদিও, কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বাম। একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও, বিজেপির থেকে বেশি ছিল। পাশাপাশি তৃণমূল যে ওয়ার্ডগুলিতে জেতে, তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থীরা। কিন্তু, যে দল ৩৪ বছর এই রাজ্য শাসন করেছে, তাদের কেন এখন এই হাল? উত্তর খুঁজতে কি প্রয়োজন ফেলুদাকে? তবে সব্যসাচী বলছেন , না, কোনও প্রয়োজন নেই, বামেরা নিজেরাই উঠে আসতে পারবে।  বামেদের ভুল নেতারাই চিহ্নিত করতে পারবেন, কোনও গোয়েন্দার প্রয়োজন নেই।

'একদিন মানুষ বুঝবে' 
বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি করা হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। সেই উপলক্ষ্যে সোমবার DYFI’এর রাজ্য দফতরে এসেছিলেন তিনি। বারবার ভোটে ভরাডুবি নিয়ে বামপন্থী এই অভিনেতার দাবি, এখন মানুষকে বোঝানো না গেলেও, একদিন তারাই ভুল বুঝবে। l তিনি আরও বলেন, মানুষকে বোঝানো যাচ্ছে না, আর সেকারণেই ভোটের বাক্সে তা প্রতিফলিত হচ্ছে না, তবে মানুষ একদিন নিজেরাই এই ভুল বুঝতে পারবে । DYFI’এর তরফে জানানো হয়েছে, এবারের সম্মেলনে সারাদেশ থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি আসছেন। চারদিন ধরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।  সম্মেলন শেষ হবে ১৫ তারিখ। 

আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই
অন্যদিকে , ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই। বাম ছাত্র-যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এদিন হাওড়ার আমতায় আনিসের বাড়ির সামনে থেকে শুরু হল মিছিল। নেতৃত্বে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শেষ হবে মিছিল।ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম ছাত্র-যুব সংগঠন।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget