এক্সপ্লোর

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

Sabyasachi Dutta Chargesheet : সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আবীর দত্ত, আশাবুল হোসেন, কলকাতা: সব্যসাচী দত্তের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট দিল বিধাননগর উত্তর থানার পুলিশ। চার্জশিটে পুলিশের তরফে দাবি করা হল, সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১০ কেজি সোনা। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”

সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে ১ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ।তাঁর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে চার্জশিট দিল পুলিশ। সব্যসাচী দত্তকে গ্রেফতারির ৫৬ দিনের মাথায়, বুধবার বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়া হয় পুলিশের তরফে। ১৭৫৭ পাতার এই চার্জশিটে পুলিশের, তরফে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে,সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।উদ্ধার হয়েছে প্রায় ১০ কেজি সোনা।এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে ১৫ কোটি টাকার ওপর সম্পত্তির হদিশ মিলেছে। 

এর আগে জানা গিয়েছিল, ৬ কেজি সোনা সব্যসাচী দত্ত ও টিনা সাহা ভৌমিকের থেকে ৬ কেজি মতো সোনা উদ্ধার হয়েছে। কিন্তু চার্জশিটে এখন জানা যাচ্ছে ৬ কেজি নয়, সোনার পরিমাণ আরও বেশি, ১০ কেজি। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার ভাইরাল অডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে, বারাসাত আদালতে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় সব্যসাচী দত্ত ,তাঁর সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা।

বুধবার আদালতে পুলিশের তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, যে ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছে, তার কণ্ঠস্বর সব্যসাচী দত্তেরই। ফরেন্সিক রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। চার্জশিটে এও বলা হয়েছে ভোটের আগে যে সম্পত্তির হিসাব দেওয়া হয়েছিল সেই তথ্যে অনেক কম সম্পত্তি দেখানো হয়েছিল।স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্য়ায় আদালতে দ্রুত ট্রায়ালের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget