এক্সপ্লোর

Sadeshkhali Shibu Hazra Arrested: শিবু হাজরার বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে তৃণমূল? গ্রেফতারির পর জল গড়াচ্ছে কোন দিকে?

Sandeshkhali Terror : ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ।

আবীর দত্ত, কলকাতা : গ্রেফতার হয়েছে সন্দেশখালিকাণ্ডে ( Sandeshkhali ) ধৃত তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরা ( Shibu Hazra ) । প্রশ্ন উঠেছে, এবার শিবুর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে তৃণমূল  ( TMC ) নেতৃত্ব? 

রবিবারই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। শনিবার শিবু ও শেখ শাহজাহানের আরেক শাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। এই শিবুরই বাগানবাড়ি, ভেড়ির অফিস, মুরগির খামার জ্বালিয়ে দেন সন্দেশখালির প্রতিবাদী মহিলারা। 

গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশির দিন ভয়াবহ কাণ্ড ঘটে। যাকে বলে নজিরবিহীন ঘটনা। শয়ে শয়ে লোক ঝাঁপিয়ে পড়ে ইডি আধিকারিকদের উপর। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। আক্রমণের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী। মারাত্মকভাবে জখম হয়  ইডি। সেই থেকে নিখোঁজ শেখ শাহাজাহান। এতগুলো দিন পেরিয়ে গেলেও সন্দেশখালির সেই বেতাজ বাদশার টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। ইডির তলবেও গরহাজির শাহজাহান। 

সেই থেকে নিখোঁজ ছিলেন শিবু হাজরাও। যাঁর বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের একাংশের ভুরি ভুরি অভিযোগ। এবং অভিযোগগুলি মারাত্মক।  শিবুর বিরুদ্ধে শারীরিক অত্যাচার, হুমকি দেওয়া, শ্লীলতাহানির মতো অভিযোগ তুলেছেন মহিলারা। মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। তাঁদের মুখে উঠে এসেছে আতঙ্কে নৈশ মিটিংয়ের কথা। অভিযোগ, রাত হলেই মিটিং-এর নাম করে ডেকে পাঠাতেন শিবু হাজরা। আর তারপর তাঁদের নানাভাবে অপমান, নানা কাজে বাধ্য করা, পছন্দ করা মেয়েদের আলাদা করে বসিয়ে রাখার কথা বলেছেন মহিলারা।  শেষমেষ শনিবার সন্দেশখালিকাণ্ডে এই শিবু হাজরার বিরুদ্ধে  গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। আর তারপরই এই গ্রেফতার। 

উত্তম সর্দারকে তো আগেই সাসপেন্ড করে তৃণমূল। তারপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এখন শিবুর বিরুদ্ধে কী কোনও ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব? যদিও তৃণমূলের তরফে এখনও এই অভিযোগের আদৌ ভিত্তি আছে কি না প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, এমনটা বলা হচ্ছে সন্দেশখালির সাধারণ মানুষ নাকি ভয় পাচ্ছিলেন অভিযোগ জানাতে। তাহলে কি সিপিএম নেতা নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহ এরাও ভয় পাচ্ছিলেন ? তাহলে কি এটা সত্যিই অভিযোগ ? নাকি সাজানো ? 

এখন দেখার তৃণমূলের হাইকমান্ড এই শিবপ্রসাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। 

আরও পড়ুন :

কেন ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিলেন সন্দেশখালির নির্যাতিতা? তবে কি পুলিশে অনাস্থা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget