এক্সপ্লোর

Injection Controversy: ইঞ্জেকশন দেওয়ার পরই খিঁচুনি, গায়ে র‍্যাশ! প্রসূতির মৃত্যুতে এবার বিতর্ক সাগর দত্ত হাসপাতালে

Sagar Dutta Hospital: গত রবিবার কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন নিমতার প্রতাপগড় থানা এলাকার বাসিন্দা পম্পা সরকার।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনকাণ্ডের ছায়া সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয়েছে এক প্রসূতির। হাসপাতাল সূত্রে খবর, ১০ প্রসূতির একই রকম সমস্যা হওয়ায় ওই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পুরো ব্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি।                                             

গত রবিবার কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন নিমতার প্রতাপগড় থানা এলাকার বাসিন্দা পম্পা সরকার। সূত্রের খবর, সিজার করার পর ১০ জন প্রসূতিকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ, তারপরই তাঁদের অবস্থার অবনতি হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় পম্পাকে রাখা হয় ICCU-তে। সোমবার সন্ধেয় মৃত্যু হয় বছর ৩৫-এর ওই প্রসূতির। মৃত প্রসূতির মায়ের অভিযোগ, "ওকে একটা ইঞ্জেকশন দেয় তারপর অবনতি হয়। আরও ১০ জনের এরকম হয়। কাঁপছিল, ও লাফিয়ে লাফিয়ে উঠছিল। বিচার চাই।'' মৃত প্রসূতির স্বামীর অভিযোগ, "ইঞ্জেকশন দেওয়ার পরই ওপর এরকম হয়েছে। বিচার চাই।''                

জানুয়ারি মাসের ৯ তারিখ মামণি রুইদাস নামে চন্দ্রকোণার বাসিন্দা এক প্রসূতির মৃত্য়ু ঘিরে, বিতর্ক বাধে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ১ দিন বয়সে মাতৃহারা হয় দুধের শিশু। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি নিষিদ্ধ রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইন ব্য়বহার করায় ওই প্রসূতির মৃত্যু হয়। যদিও, ওই ঘটনার জন্য় চিকিৎসকদের দায়ী করে রাজ্য সরকার। সাসপেন্ড করা হয় ১৩ জনকে। এবার সাগর দত্ত হাসপাতালেও সন্দেহের তালিকায় ইঞ্জেকশন।

সাগর দত্ত হাসপাতাল সূত্রে খবর, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অ্যামিকাসিন দেওয়ার পরই ১০ জন প্রসূতির সমস্যা দেখা দেয়। শুরু হয় খিঁচুনি, গায়ে দেখা দেয় ‍র‍্যাশ। তবে তা ইঞ্জেকশনের প্রভাবেই তা হয়েছে কিনা স্পষ্ট নয়। কোনও ঝুঁকি না নিয়ে ওই ব্যাচের সব ইঞ্জেকশন সরিয়ে দেওয়া হয়েছে। যে সব কমন ওষুধ প্রসূতিদের দেওয়া হয়েছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, এক জন প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget