এক্সপ্লোর

Adhir on Sagardighi Bypoll : 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', সাগরদিঘির ফলাফল দেখে হুঙ্কার অধীরের

Bypoll Result : ৮০০০-রও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘি : সাগরদিঘিতে সপ্তম রাউন্ডের শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ৮০০০-রও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর এই ফলাফল সামনে আসতেই আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 'মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়', এই মন্তব্য করে আগাগোড়া বিঁধলেন তৃণমূল কংগ্রেসকে। তার পাশাপাশি সাফল্যের পেছনে বাম নেতৃত্বকে ধন্যবাদ জানাতে ভুললেন না।

অধীর বলেন, "এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। আমাদের এই নির্বাচনে তৃণমূলের একটা অংশের সমর্থন অর্জন করতে সমর্থ হয়েছি। আমার মনে হয়, কৌশলগত কারণে অনেক বিজেপি সমর্থকও ভোট দিয়ে থাকতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বায়রন সাধারণ মানুষের প্রার্থী হয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয়বাহিনীর নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করাটা এই নির্বাচনে জয়ের অন্যতম কারণ। আমার একটাই কথা, এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। তাঁকে পরাজিত করা যেতে পারে। টিএমসিকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব। কংগ্রেস, বাম এবং অন্যান্য সমস্ত সঙ্গী দল মিলে।" 

তাহলে জোটই কি আগামীদিনের ফর্মুলা ?

এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "একশোবার। আমরা বরাবরই চেয়েছি। বামেদের সঙ্গে আমরা কখনো জোট বিচ্ছিন্ন করিনি তো। ২০১৬ সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএমের মাঝখানে মনে হয়েছিল, জোটের দরকার নেই, তাই তারা সরে গিয়েছিল। আমরা সরিনি। আমি বিমানবাবুকে নির্বাচন শুরুর আগে অনুরোধ করেছিলাম। উনি তাতে সাড়া দিয়ে সমর্থন করেছেন। তাঁকে আমি ধন্যবাদ জানাই। মহম্মদ সেলিম আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। তাঁরা প্রচারে এসেছিলেন। বোন মীনাক্ষী প্রচারে এসেছিলেন। সিপিএমের বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছেন। স্বাভাবিকভাবে বায়রন বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস, তার সঙ্গে বামেদের সমর্থন এবং তৃণমূলের একটা অংশ আমাদের সমর্থন করেছেন। গতবার আমি বলেছিলাম, কংগ্রেস হারতে পারে। হারিয়ে যাবে না। আজ প্রমাণ হয়েছে, কংগ্রেস হারিয়ে যায়নি। কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। তৃণমূলকে বাংলা থেকে হারাব এবং তাড়াব।"

প্রসঙ্গত, স্বাধীনতার পর এই প্রথম বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই বিধানসভায়। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের হাত ধরে সেই খরা কি কাটাতে পারবে কংগ্রেস ? না, নিজেদের আসন ধরে রাখবে তৃণমূল ? '২১-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে চমক দেওয়া বিজেপি কি এবারও কোনও চমক দেবে ? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget