এক্সপ্লোর

Saltlake Accident: সল্টলেকে  পিলারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, আহত চালক সহ চার

পুলিশ সূত্রে খবর, সকাল পৌনে ৬টা নাগাদ চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল গাড়িটি।সেক্টর ফাইভে মেট্রোর পিলারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়।

কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে গাড়ি উল্টে দুর্ঘটনা। গুরুতর আহত হন চালক-সহ চারজন। পুলিশ সূত্রে খবর, সকাল পৌনে ৬টা নাগাদ চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল গাড়িটি। সেক্টর ফাইভে মেট্রোর পিলারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। চালক-সহ চারজনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান ট্রাফিক পুলিশ কর্মীরা। গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

কিছুদিন আগে রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক বাইক আরোহী। ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। ডাকঘরের কাছে চন্দননগরে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে রাস্তায় পড়ে যান হেলমেটহীন বাইক চালক। বজবজ ইএসআই (ESI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২৩ বছরের সুদীপ মণ্ডল বেহালা পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা। 

এর আগে চলতি মাসের গোড়াতেই ডিউটিতে যাওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন এক  পুলিশ কর্মী (Police)। ওই দিন ভোর  সাড়ে পাঁচটা নাগাদ ইএম বাইপাসের (EM Bypass) উপর মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটেছিল। সল্টলেকের দিক থেকে সাইন্স সিটির দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়ি কমব্যাট ফোর্সের ওই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে। পুলিশ কর্মীর অল্প আঘাত লাগলেও গুরুতর আহত  হন গাড়ির চালক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেপরোয়া গাড়ির দুই আরোহীকে আটক করে  প্রগতি ময়দান থানার পুলিশ। 

কয়েকদিন আগেই পুরুলিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃতু হয় এক তরুণীর l গুরুতর আহত হন তিনজন l গত রবিবার সন্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কের লধুরকা পেট্রোল পাম্পের কাছে l জানা গিয়েছে একটি বাইকে চেপে পুরুলিয়া শহরের আমডিহার বাসিন্দা শুভজিৎ বিশ্বাস ও হুচুক পাড়ার বাসিন্দা ঋত্বিকা গুপ্তা বাইকে চেপে লক্ষণপুর থেকে পুরুলিয়া দিকে আসছিলেন l সেই সময় লধুড়কা পেট্রোল পাম্প থেকে তেল ভরে দুই যুবক রাস্তায় দাঁড়িয়ে ছিলেন l সেই সময় হঠাৎ দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা বাইক আরোহীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে l ঘটনাস্থলে জখম হন চার বাইক আরোহীl স্থানীয়দের তৎপরতায় তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে  নিয়ে আসা হলে বাইক আরোহী ঋত্বিকা গুপ্তা(২৩) কে মৃত ঘোষণা করে l 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget