এক্সপ্লোর

RG Kar Hospital: প্রত্য়েকটি মৃতদেহে একই ক্ষত, আরজি করে ওয়ার্কশপকাণ্ডে প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য

ফলে আরও জোরাল হল ইএনটি চিকিৎসকদের হাতেকলমে অস্ত্রোপচারের প্রশিক্ষণ নেওয়ায় বিষয়টি। যদিও এনিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Medical College And Hospital) ময়নাতদন্তের দেহ নিয়ে চিকিৎসকদের ওয়ার্কশপকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রত্য়েকটি মৃতদেহে একইরকমের ক্ষত। আর প্রতিটি ক্ষতই তৈরি হয়েছে মৃত্য়ুর পর। ফলে আরও জোরাল হল ইএনটি (ENT) চিকিৎসকদের হাতেকলমে অস্ত্রোপচারের প্রশিক্ষণ নেওয়ায় বিষয়টি। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকালই আরজি করে (RG Kar Medical College And Hospital) ময়নাতদন্তের দেহ নিয়ে চিকিৎসকদের ওয়ার্কশপকাণ্ডে সামনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেহগুলি ব্যবহার করে ইএনটি চিকিৎসকরা হাতেকলমে অস্ত্রোপচারের প্রশিক্ষণ নেওয়ায় প্রতিটি দেহে ক্ষত তৈরি হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের পর এমনটাই জানিয়েছিল আরজি করের ফরেন্সিক বিভাগ। প্রতিটি দেহের নাকের ছিদ্রর ওপর ক্ষত রয়েছে। সেই ক্ষত থেকে হলুদ রঙের তরল বেরিয়েছে। ক্ষতগুলি মৃত্যুর পর তৈরি হয়েছে বলে আরজি করের ফরেন্সিক বিভাগের রিপোর্টে উল্লেখ। 

দান করা দেহ নয়! ময়নাতদন্তের জন্য় রাখা মৃতদেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকদের ওয়ার্কশপে! গত ৫ জানুয়ারি, আর জি কর মেডিক্য়াল কলেজে, এভাবেই পাঁচ - পাঁচটা মর্গের দেহ কাটাছেঁড়ার অভিযোগ ওঠে। 

এবার সেই অভিযোগ আরও জোরাল হল। এবিপি আনন্দর হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে, চারটি ময়নাতদন্তের রিপোর্টেই একই ধরণের আঘাতের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি দেহের নাকের দু'টি ফুটোর উপরের দিকে ০.১ ইঞ্চির ক্ষত রয়েছে। প্রতিটি ক্ষত থেকেই হলদে রঙের তরল বেরিয়েছে। সঙ্গে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, যখন এই ক্ষত হয়েছে, তখন শরীরে কোনও ভাইটাল রিঅ্যাকশন দেখা যায়নি। অর্থাৎ, ক্ষতের বিষয়টি শরীর টের পায়নি। আঘাত গুলি মৃত্যুর পরে হয়েছে। ফলে আরও স্পষ্ট হচ্ছে, মৃত্যুর পর ক্ষতের তত্ত্ব। আর এই চারটি ময়নাতদন্তের রিপোর্ট থেকেই আরও স্পষ্ট হল আর জি করের ইএনটি কর্মশালায় দেহের উপর পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি। 

গত ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। অ্য়ানাটমি বিল্ডিংএর বাইরে ওয়ার্কশপের নাম লেখা গেটের ভিতরেই ওয়ার্কশপের জন্য হাসপাতালের অধ্যক্ষর কাছে ৬টি মৃতদেহ চেয়ে আবেদন জানান ENT বিভাগের প্রধান। হাসপাতালের অধ্যক্ষ সেই আবেদন মঞ্জুর করে।

সূত্রের খবর, মর্গ থেকে পাঁচটি দেহ পাঠানো হয় অ্য়ানাটমি বিভাগে। দান করা দেহের পরিবর্তে ময়নাতদন্তের জন্য থাকা দেহ নিয়ে চলে 'অপারেশন শিক্ষা'। যে ৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে, তাঁদের ২ জন ৩ জানুয়ারি পথ দুর্ঘটনায় জখম হন। ৪ জানুয়ারি মৃত্য়ু হয়।

১ জন অসুস্থ হয়ে ৪ তারিখ ভর্তি হন আরজি করে। সেদিনই মৃত্য়ু হয় তাঁর। অপরজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। অর্থাৎ, মৃতদেহগুলির মৃত্য়ুর কারণ এক নয়। কোনও মিল নেই। কিন্তু তাও কেন চারটি দেহেরই নাকের উপরে উভয় পাশে একই ধরনের ক্ষত? তবে কি ওয়ার্কশপের কাঁটাছেঁড়ার জেরেই এই ক্ষতচিহ্ন? উঠছে প্রশ্ন। 

সেরা শিরোনাম

TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
TMC To BJP : তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি
তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget