এক্সপ্লোর

Samik Bhattacharya : 'আমি ব্যাক করাইনি' দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের দলের মূলস্রোতে ফেরানো নিয়ে কী বললেন শমীক?

samik bhattacharya On Rahul Sinha : রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দ-র সম্পাদক সুমন দে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য?

কলকাতা :  দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা, বিজেপির পুরনো কর্মী, পদমর্যাদায় থাকা মানুষদের ফের দলের মূলস্রোতে ফিরে আসার ট্রেন্ড লক্ষ করা গিয়েছে শমীক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর। এটা কি নতুন স্ট্র্যাটেজি, তথাকথিত আদি বিজেপি ও নব্যদের একই স্রোতে মিলিয়ে দেওয়ার? কী বললেন শমীক ভট্টাচার্য?  রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দ-র সম্পাদক সুমন দে-কে ( Executive Vice President, ABP Ananda) দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

সুমন দে : দিলীপ ঘোষ, রাহুল সিনহা , এরা মেনস্ট্রিম থেকে সরে গিয়েছিলেন। কিন্তু শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই তাঁরা আবার ফিরে আসছেন...

শমীক ভট্টাচার্য : আমি ব্যাক করাইনি। বিজেপি এক। কেউ বাইরে নেই। 

সুমন দে : এটা সংলাপের মতো শোনাল। কিন্তু ব্যাক করিয়েছেন শমীক ভট্টাচার্যই...শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর পুরনোরা ফিরছেন, সেটাই ফ্যাক্ট। 

শমীক ভট্টাচার্য :শমীক ভট্টাচার্যের সময় বলে কিছুই নেই। আমাদের সভাপতিটা একটা বহমানতা। কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। হয়ত আমাদেরও ছিল। কোথায় কেউ বসে গেছে? দিলীপ ঘোষ গ্রামে গঞ্জে ঘুরছেন। রাহুল সিনহা  ঘুরছেন। কোথায় কেউ বসে আছেন ? রাহুল সিনহা আমার নেতা ছিল। রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিলেন যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি। এমন সময় গেছে, দোকান বন্ধ হয়ে গেছে , আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। যখন ট্রেনে করে যেতাম আমি, বিছানা করতে পারতাম না...কোনও কাজই পারি না আমি...রাহুল সিনহা করে দিতেন। কী করে ভুলব আমি।

সুমন দে : কিন্তু ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি...একটা সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে ! 

শমীক ভট্টাচার্য : কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালবাসা। আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। 

রাহুল সিন্হা রাজনীতি জীবন

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা। বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক কয়েক দশকের। ছাত্রজীবন থেকেই RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিন্হা। ১৯৮০ সালে বিজেপির সদস্য হন। এরপর প্রায় ৯বার বিধানসভা ও লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিবারই পরাজিত হয়েছেন। শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। এছাড়া ২০০৯ থেকে ২০১৬, ৭ বছর রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছেন। এবার তাঁকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি।

 

সেরা শিরোনাম

Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Tulu Mondal News : বীরভূমের ‘পাথর-সম্রাট’ টুলু মণ্ডলের কর্মচারীর বাড়িতে তল্লাশি | ABP Ananda
Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget