এক্সপ্লোর

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের

Samik on Singur : এদিন অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখার সময় সিঙ্গুরের প্রসঙ্গ তোলেন শমীক

ডানকুনি : "সারা পৃথিবীর শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন।" ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশ্বাস দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "নিশ্চিত থাকুন, টাটাও আসবে-বাটাও আসবে। রিল্যায়েন্সও আসবে, আদানিও আসবে। ইজরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে। মিউনিখ-লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভাল শিল্প-বান্ধব প্রকৃতি বিধাতা কোনও রাজ্যকে দেয়নি, যা পশ্চিমবঙ্গকে দিয়েছে। যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু, ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র-গুজরাতকে। তার ওপরে আমরা পৌঁছে যাব, এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, এসইজেডকে শক্তিশালী করতে চাই। পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই।"

এদিন অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখার সময় সিঙ্গুরের প্রসঙ্গ তোলেন শমীক। এনিয়ে অনুরোধ জানান মুখ্যমন্ত্রীর উদ্দেশে। শমীক বলেন, "সিঙ্গুরের পিছনে ইমিটেশনের গয়না তৈরি করেন তাঁরা। বাৎসরিক টার্নওভার আড়াই হাজার কোটি টাকা। কোনও দিন সরকারি সাহায্য পাননি। আমি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে অনুরোধ করব, অনুরোধ করব আমাদের শিল্পমন্ত্রীকে এবং অনুরোধ করব আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন। যাতে ওখানে আমরা একটা হাব তৈরি করতে পারি।  যারা এত বড় জায়গায় রফতানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন,  তাঁদের এক্সপোর্ট ওরিয়েন্টশনটা যাতে আরও বেশি বাড়ানো যায়, তাঁদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরও কিছু মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলিয়ারির...সেমি-প্রেসেস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তারজন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি। বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন।" 

শমীক আরও বলেন, "নতুন যুগের সূচনা হয়ে গেছে। মানুষ নতুন করে পশ্চিমবঙ্গকে চিনতে চাইছে। মানুষ পুরনো পশ্চিমবঙ্গের শিল্পায়ন ফিরে পেতে চাইছেন। মানুষ আবার ধোঁয়া দেখতে চাইছেন। মানুষ আবার তরুণ-তরুণীর জীবনে গতি দেখতে চাইছেন। এই অবস্থা থেকে মুক্তি চাই।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget