Samik Bhattacharya: তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার BJP নেত্রী পিয়ালি বিশ্বাসের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য, বললেন," পুলিশ যে কাজ করেছে ভুল করেছে.."
Samik Bhattacharya On Piyali Biswas On Bribe Case: রানাঘাটে বিজেপি নেত্রী পিয়ালির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, যা বললেন...

কলকাতা: তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি এদিন বলেন, ‘পুলিশ যে কাজ করেছে ভুল করেছে, পুলিশের বিবৃতি থেকেই বোঝা যাচ্ছে, সেখানে জুয়ার আড্ডা চলছিল’, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতির।
শমীক ভট্টাচার্য বলেন, ‘..সেটা একটা বিচ্যুতি, যেটা হয়েছে, ভুল হয়েছে। ওখানে পুলিশ যে কাজ করেছে, ভুল করেছে। পুলিশের নিজের বিবৃতিতেই বোঝা যাচ্ছে, যে সেখানে জুয়ার আড্ডা চলছিল। আমরা রাজ্যে প্রান্তিক মানুষের স্বার্থে, মহিলাদের স্বার্থে, এবং যেকোনও মানুষের জীবন ,যৌবনের স্বার্থে, এখানে আমরা জুয়া বন্ধ করে দিতে চাই। এই ব্যাপারে জিরো টলারেন্স।’
রানাঘাটে বিজেপি নেত্রী পিয়া বিশ্বাস, ওরফে পিয়ালির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। ইন্দিরা কলোনির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের থেকে ৩০ হাজার টাকা দাবি করেন পিয়া বিশ্বাস ওরফে পিয়ালি।অভিযুক্তকে গ্রেফতার করে মহকুমা আদালত তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রবিবার জামিন পান পিয়ালি।
ওই বিজেপি নেত্রীর পাশে দাঁড়িয়েছেন শমীক ভট্টাচার্যের পাশাপাশি জগন্নাথ সরকারও। জগন্নাথ সরকার বলেন, ‘এটা যারা মামলা করুক, মিথ্যা মামলা হয়েছে, সমস্ত জুয়ার ঠেক বন্ধ করে দিয়ে, সুশাসন আনা উচিত।’
Before You Go
Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE





















