এক্সপ্লোর

BJP News: বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?

Samik Bhattacharya: বারবার বার্তা দিচ্ছেন শমীক ভট্টাচার্য। কখনও মুখে, কখনও লিখে। টোল ফ্রি নম্বর খোলা হচ্ছে। প্রশাসন কড়া ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। কিন্তু তারপরও কি তোলাবাজি বন্ধ হচ্ছে না?

কলকাতা: তোলাবাজি-সহ একাধিক বিষয়ে দলের কর্মীদের খোলা চিঠি দিয়ে সতর্ক করেছেন শমীক ভট্টাচার্য। চিঠিতে লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনও ব্যক্তি যদি কোনও অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনওই নেবে না। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ কাজ হবে? কুণাল ঘোষ বলছেন, শমীক ভট্টাচার্যের চিঠির কোনও অর্থ নেই। দিলীপ ঘোষের আবার দাবি, তোলাবাজি ক্রনিক অসুখ। সারতে সময় লাগবে।

আরও পড়ুন: নেপালে হড়পা বান, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে NDRF, জারি হাই অ্যালার্ট, জল ভারতে ঢুকলেই...

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি, যে আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি বলেছি, আমি ভুল বলছি।"

বারবার বার্তা দিচ্ছেন শমীক ভট্টাচার্য। কখনও মুখে, কখনও লিখে। টোল ফ্রি নম্বর খোলা হচ্ছে। প্রশাসন কড়া ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। কিন্তু তারপরও কি ক্ষমতায় আসার কার্যত শুরু থেকে বিজেপি নেতাদের একাংশের তোলাবাজি বন্ধ হচ্ছে না? ওপরতলার বার্তায় কি নিচুতলা কান দিচ্ছে না?

আর সেই কারণেই কি টাকা ফেরত দেওয়ার ছবি দেখা যাচ্ছে? কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এমনই একটা ভিডিও পোস্ট করেছেন। এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া খোলা চিঠিতে রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছেন, "দলের নীতির বাইরে গিয়ে কোনও ব্যক্তি যদি কোনও অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনওই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনও সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য।"

এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে, পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

'কালীঘাট-তৃণমূল'-এর বিধায়ক কুণাল ঘোষ বলেন, "শমীক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন। চিঠিগুলো তো অর্থহীন। সুকান্ত মজুমদার যাঁকে বললেন তোলাবাজ, স্মাগলার প্রকাশ চিক বরাইক, তাঁকেই তো শমীকবাবু এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাঁকে রাজ্যসভার সদস্য করেছেন। বড় নেতা, যাঁদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তাঁরাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে।"

পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ আবার বলেন, "তোলাবাজি অনেক পুরনো অসুখ এখানকার। ক্রনিক অসুখ। সারতে সময় লাগবে। সেই জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হচ্ছে। লেগে আছেন, যারা লাগার। তাঁরা চেষ্টা করছেন। যারা তোলাবাজি করে তারাও অ্য়াকটিভ আছে। তো সেটাকে কী করে কন্ট্রোল করা যায় তার বিভিন্ন রাস্তা বের করা হচ্ছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Advertisement

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget