এক্সপ্লোর

Sheikh Shahjahan: শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য় করেছিলেন এই ৫ জন, ED-র তদন্তে উঠে এল নাম..

ED On Sandeshkahli Sheikh Shahjahan: ইডি সূত্রে দাবি, এই পাঁচজন ভুয়ো সংস্থা খুলে শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য় করেন, কারা সেই ৫ জন, এবার প্রকাশ্যে এল নাম..

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভুয়ো সংস্থা খুলে, শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) কালো টাকা সাদা করতে সাহায্য় করেছিলেন কারা? ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে পাঁচজনের নাম। সোমবার শেখ শাহজাহান, আলমগীর মোল্লা, দিদার বক্স মোল্লাদের আদালতে (Court) পেশ করা হয়। তাঁদের আইনজীবীরা জামিনের আর্জি জানালেও, আদালত সেই আর্জি খারিজ করে দেয়।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভেড়ির মাধ্য়মে, কোটি কোটি কালো টাকা সাদা হয়েছিল বলে ইডি সূত্রে আগেই দাবি করা হয়। এবার ভেড়ির পাশাপাশি সামনে এল ভুয়ো সংস্থার তথ্য়। সোমবার শেখ শাহজাহানদের আদালতে পেশ করা হয়। তাঁদের আইনজীবীদের হাতে দেওয়া হয় চার্জশিটের কপি। সূত্রের দাবি,তদন্তে ৫ জনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন, জর্জ কুট্টি, রাবেয়া বিবি মোল্লা, প্রতাপ বিশ্বাস, সিরাজ এবং জয়া সাউ। ইডি সূত্রে দাবি, এই পাঁচজন ভুয়ো সংস্থা খুলে শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য় করেন।
 
ইডি সূত্রে দাবি, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্য়ে শেখ শাহজাহানের একটি সংস্থার মুনাফা হয় ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। ওই সংস্থার প্রায় ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা রফতানি হয় বলেও ইডি সূত্রে দাবি। গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার সম্পর্কেও ইডি সূত্রে চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। সোমবার আদালতে, শেখ শাহজাহানকে ইডি-র হেফাজতে নেওয়ার পদ্ধতি নিয়ে, প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। সন্দেশখালিকাণ্ডে এই ধৃতদের ২৩ তারিখ ফের আদালতে পেশ করা হবে। 

 গত ৫ জানুয়ারি, রেশন দুর্নীতির তদন্তে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ED-র আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। কোনওরকমে প্রাণ হাতে করে বেঁচে ফেরেন ইডির আধিকারিকরা। এরপর, ৫৫ দিন অন্তরালে থাকার পর, শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য় পুলিশ। 
 
 চার্জশিটের ছত্রে ছত্রে রয়েছে একাধিক চাঞ্চল্য়কর তথ্য়। নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুঠ থেকে, ঠিকাদার নয়, এমন ব্যক্তিকে ঠিকাদারের সাজিয়ে সরকারি কাজের বরাত আদায়। ইটভাটার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা থেকে গরিব মানুষের জমি দখল। একের পর এক চাঞ্চল্য়কর দাবি করা হয় ED-র চার্জশিটে।

আরও পড়ুন, আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

 সম্প্রতি, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিটে ED দাবি করেছে, নকল সংস্থার মাধ্য়মে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান। একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি।সেই ভুয়ো সংস্থাকে তিনিই সরকারি কাজ পাইয়ে দিতেন। ঠিকাদার নয়, এমন ব্যক্তিকে ঠিকাদারের সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় করতেন।এইভাবে কোটি কোটি সরকারি প্রকল্পের টাকা ঘুরপথে আসত শেখ শাহজাহানের কাছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget