এক্সপ্লোর

CM Suvendu Adhikari: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

Sandeshkhali Arms Recovered: তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্রভাণ্ডার। আরও অস্ত্র উদ্ধার হতে পারে বলে অনুমান পুলিশের। 

কলকাতা : সন্দেশখালির ৪ জায়গায় বেঙ্গল এসটিএফ- এর তল্লাশি। উদ্ধার ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজ। এখনও জারি তল্লাশি অভিযান। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৬ জন, যারা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন বেঙ্গল এসটিএফ- এর তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার রাতে সওকত মোল্লা গ্রেফতারের পর শনিবার সকাল থেকেই তৎপর বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্রভাণ্ডার। আরও অস্ত্র উদ্ধার হতে পারে বলে অনুমান পুলিশের। 

এই ঘটনায় এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 'আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ', সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 'একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। STF সন্দেশখালির আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়। লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এ ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হত। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হত। এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তাঁরা তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই অন্ধকার দিন এখন অতীত। পশ্চিমবঙ্গজুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। রাজ্য থেকে অপরাধমূলক কার্যকলাপ ও রাজনৈতিক সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে', এক্স পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। 

নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র 

সরবেড়িয়া, আকুঞ্জিপাড়ায়, কুমড়োখালি এবং মণিপুর- এই ৪ জায়গায় STF-র অভিযান। পরপর তৃণমূল নেতাদের বাড়িতে STF-র তল্লাশি। STF-র তল্লাশিতে উদ্ধার ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। এর মধ্যে ১০টি বড় ও ৮টি ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সাংবাদিক বৈঠিক করে জানিয়েছে বেঙ্গল এসটিএফ। সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে বেঙ্গল STF- এর টিম। আরও ৩ অভিযুক্ত লুৎফর, রমজান মোল্লা, রেজাউল - এদের নাম সামনে এসেছে। এরা সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ, দাবি পুলিশের। এদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget