এক্সপ্লোর

Sandeshkhali : সন্দেশখালিতে CBI এর বড় অ্যাকশন! ৩ বিজেপি কর্মী 'খুনে' গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ সহ ১০

২০১৯ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অ্যাকশনে CBI। সুকান্ত ও প্রদীপ মণ্ডল খুন মামলায় একের পর এক গ্রেফতারি ।


 উত্তর ২৪ পরগনা :  ফের শিরোনামে সন্দেশখালি।  পুরনো মামলার তদন্তে সক্রিয় হল সিবিআই। সন্দেশখালি ( Sandeshkhali )
তে ২০১৯ সালের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় ফের বড় পদক্ষেপ করল সিবিআই ( Central Bureau of Investigation )। ৩ বিজেপি কর্মী খুনের মামলায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে CBI। এই ঘটনায় নতুন করে শিরোনামে সন্দেশখালি।  ৬ বছর আগে রাজনৈতিক হিংসা তিন তিনটে প্রাণ কেড়ে নিয়েছিল। এত বছর ধরে বিচারের অপেক্ষায় গুমরে মরেছে স্বজনহারাদের পরিবারের সদস্যরা। রাজ্যে ক্ষমতার বদলের পরে অবেশেষে কিছুটা আশার আলো দেখছেন তাঁরা।

কী ঘটেছিল ২০১৯ সালের ৮ জুন?

তদন্তকারী সংস্থার দাবি,  ২০১৯ সালে লোকসভা ভোটের পরে ৮ জুন সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। ওইদিন পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়।  ঘটনায় প্রাণ হারান সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল। সেই সময় থেকেই নিখোঁজ রয়েছেন দেবদাস মণ্ডল। সুকান্ত মণ্ডল , প্রদীপ মণ্ডলএবং দেবদাস মণ্ডলেকে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডলের চোখে গুলি করা হয়। দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলেও বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। 

খুনের ঘটনায় প্রথমে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীকালে আদালতের নির্দেশে তদন্তভার নেয় CID। রাজ্য সরকারি সংস্থার উপর ভরসা না থাকায় গতবছর জানুয়ারি মাসে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতদের পরিবার। আদালত সেই আবেদনে সাড়া দেয়।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃত কাদের মোল্লা হাটগাছি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান।  নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী জানালেন, 'আমরা সত্যের পক্ষে ছিলাম, তাই সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।  শেখ শাহজাহান বাহিনী যেভাবে এলাকায় সন্ত্রাস চালিয়েছে, খুন, জখম, লুঠ, নারী নির্যাতন, জমি দখল, সবকিছু মিলিয়ে মানুষকে পুরো জর্জরিত করে দিয়েছে।   এত বড়বড় অপরাধী, খুনি, কাল যখন CBI-এর হাতে গ্রেফতার হয়েছে এটা শুনে মানুষের মনে একটা আস্থা জন্মেছে,  ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের ন্যায় বিচার দেবে।'

শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ

তদন্তে উঠে এসেছে, এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী একাধিক ব্যক্তির যোগ থাকতে পারে। সেই সূত্র ধরেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

 

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget