এক্সপ্লোর

Sandeshkhali Incident: 'অনেক সহ্য করেছি ১৩ বছর, আর নয়', তৃণমূলের বিরুদ্ধে মহিলাদের ক্ষোভ, ফুঁসছে সন্দেশখালি

Sandeshkhali Chaos: জলে থেকে যেমন কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, তেমন সন্দেশখালিতে থেকে শাহজাহানের বিরুদ্ধাচরণ করা একই, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা

কলকাতা: রাজ্যে বিরোধী শক্তিদের পরাস্ত করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক সভায় মহিলাদের নিদান দিয়েছিলেন 'লাঠি ঝাঁটা হাতে প্রতিরোধ' গড়ে তুলতে। কিন্তু সন্দেশখালি যেন উলটপুরাণ! এলাকার দাপুটে তৃণমূল নেতা 'ফেরার' শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্টদের গ্রেফতারের দাবিতে সন্দেশখালিতে লাঠি-ঝাঁটা নিয়ে বিক্ষোভে নামলেন মহিলারাই। শাসকদলের বিরুদ্ধে এমন জনরোষ সাম্প্রতিককালে কার্যত বেনজিরই বটে, মনে করছে ওয়াকিবহাল মহল। 

ইডির অফিসারদের রক্তাক্ত করা হামলার পর থেকেই অন্তরালে সন্দেশখালির 'বেতাজ বাদশা'। এলাকায় তিনি পরিচিত 'সন্দেশখালির বাঘ' নামেই। জলে থেকে যেমন কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, তেমন সন্দেশখালিতে থেকে শাহজাহানের বিরুদ্ধাচরণ করা একই, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। সেই নেতা 'অন্তরালে' যেতেই প্রকাশ্যে জনরোষ। 

কী কী অভিযোগ? 

গতকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। তবে এদিন যেন জনরোষের বাঁধ ভাঙল। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান মহিলারা। লাঠি হাতে থানার সামনে বিক্ষোভও দেখান তারা।   তৃণমূল নেতা শেখ শাহজাহান আর তাঁর সহযোগী শিবু হাজরা, উত্তম সর্দাররা গত ১৩ বছর ধরে অত্যাচার চালিয়েছেন। সন্দেশখালিতে পাহাড়সম অভিযোগ গ্রামবাসীদের। 

তাঁদের অভিযোগ, কখনও যাতায়াতের রাস্তা বন্ধ করে, কখনও চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানিয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। প্রাক্তন পুলিশ কর্মীর অভিযোগ, ভেড়ির জন্য তাঁর ভিটেবাড়ির ১০ কাঠা জমি কেটে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। গ্রামবাসীদের সকলেরই দাবি, তৃণমূলের দাদাগিরিতে আপত্তি জানালেই জুটত কোদালের বাঁট দিয়ে মার। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালি। 

এবিপি আনন্দর ক্যামেরাতেও সেই ক্ষোভ ধরা পড়ে। বিক্ষোভ প্রদর্শনকারী এক মহিলার কথায়, 'আমরা দিনের পর দিন অনেক সহ্য করেছি। সন্দেশখালির মানুষ খুব শান্তিপ্রিয়, আমরা ভিতু প্রকৃতির। কিন্তু গত ১৩ বছর ধরে শাহজাহানরা অত্যাচার চালিয়েছে। তা সহ্য করতে না পেরেই আমরা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছি।' 

কিন্তু এত বছর পর কেন প্রতিবাদ? 

প্রতিবাদকারিনীর কথায়, 'ভয়ে এত বছর ধরে চুপ ছিলাম। স্বামী-সন্তানকে হারানোর ভয়ে চুপ ছিলাম। সারাক্ষণ হুমকি দিত সাদা শাড়ি ধরানোর, বাচ্চাকে কিডন্যাপ করার। শাহজাহান এই সন্দেশখালিতেই আছে। পুলিশ প্রোটেকশনে রয়েছে। দিন কয়েক আগেও দেখা গিয়েছে তাঁকে।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget