এক্সপ্লোর

Sukanta On Shahjahan: 'ষড়যন্ত্র হয়েছে..', শাহজাহানের নিশানায় BJP, কী প্রতিক্রিয়া সুকান্তর ?

Shahjahan Attacks BJP: স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার একাধিক প্রশ্নে মুখ খুললেন শাহজাহান..

প্রকাশ সিন্হা, রঞ্জিত সাউ, প্রবীর চক্রবর্তী, কলকাতা: তাঁর বিরুদ্ধে 'ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির দালালরা করেছে।' আজ এমনই দাবি করলেন শেখ শাহজাহান। নিশানায় তো গেরুয়াই থাকবে। বললেন সুকান্ত মজুমদার। অন্যদিকে জোকা ESI-তে এদিন শাহজাহানকে দেখে বিক্ষোভ দেখান কয়েকজন। উড়ে এল চোর স্লোগানও। 

বুধবার বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র। আর শুক্রবার একেবারে নাম করে বিজেপিকে নিশানা করলেন সন্দেশখালিকাণ্ডে ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। আদালতে পেশ করা রিপোর্টে ED দাবি করেছে, মাত্র ২টি সংস্থার মাধ্য়মে গত ১১ বছরে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে ১৩৭ কোটি টাকা। শেখ শাহজাহানের সংস্থা 'মেসার্স শেখ সাবিনা ফিশারি'র মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার। এর প্রেক্ষিতে ২টি অ্যাকাউন্ট ফ্রিজও করেছে ED।

শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য CGO কমপ্লেক্স থেকে, জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, এই সংক্রান্ত প্রশ্ন করা হল শেখ শাহজাহানকে।শাহজাহান,সাবিনা এন্টারপ্রাইস কি দুবাইয়ে টাকা পাঠাত? প্রশ্নের উত্তরে ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন, 'আরে, সব মিথ্যে কথা। কেন বলছেন এসব!' ১৩৭ কোটি টাকার ব্যবসা আপনার? সেই তথ্যই তো উঠে আসছে' সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে গেরুয়াশিবিরকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। তিনি বলেন, 'আরে, সব দালাল, সব মিথ্যে। বিজেপির দালাল সব।'

অপরদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' শেখ শাহজাহানের নিশানায় গেরুয়া থাকবে, তাছাড়া কী থাকবে? অন্য কোনও দল থাকবে না। শাহজাহানরা তো বরাবর গেরুয়ারই বিরোধিতা করে এসেছে। নতুন তো কিছু না। শেখ শাহজাহানের মতো লোক, যাঁরা দেশবিরোধী কার্যকলাপে অভিযুক্ত তারা তো গেরুয়ার বিরোধিতা করবেই। গেরুয়া তো ভারতবর্ষের আত্মার রং।'রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ED অফিসাররা।  ও মাছের আমদানি-রফতানিতে বেআইনি লেনদেনের অভিযোগে শেখ শাহজাহানকে শোন অ্যারেস্ট করেছে ED.

আরও পড়ুন, পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে আটকে ২..

এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে ED-র তলবে CGO-তে আসেন শেখ শাহজাহানের কোম্পানি শেখ সাবিনা ফিসারিজ এর ম্যানেজার মইদুল মোল্লা।আসেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে।ED সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে শেখ শাহজাহানের যাতায়াত ছিল কিনা, কোনও রকম আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন কিনা, সেইসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে অমিত দে-র কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget