এক্সপ্লোর

Sk. Shahjahan : ইডির দেওয়া সময় পার, সিজিও কমপ্লেক্সে এলেন না শেখ শাহজাহান

Enforcement Directorate : হামলার ২৪ দিন পরেও অধরা সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। দাদা কোথায় জানা নেই বলে ফের দাবি করলেন শেখ শাহজাহানের ভাই

কলকাতা : ইডির দেওয়া সময় পার, সিজিও কমপ্লেক্সে এলেন না শেখ শাহজাহান । ৫ দিন আগে বাড়িতে তল্লাশির পর শেখ শাহজাহানকে সমন দেয় ইডি । আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেই নির্দেশে সাড়া দিলেন না সন্দেশখালির 'বেতাজ বাদশা'। হামলার ২৪ দিন পরেও অধরা সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। দাদা কোথায় জানা নেই বলে ফের দাবি করলেন শেখ শাহজাহানের ভাই।

একটা, দু'টো করে পেরিয়ে গেছে ২৪টা দিন ! কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা, ED ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান ? তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে, শেখ শাহজাহানকে খুঁজে বের করার কাজটা করছেটা কে ? আদৌ শাহজাহানের খোঁজে তল্লাশি চলছে তো ?

কারণ সূত্রের খবর, সম্প্রতি ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে জানানো হয়েছে, সিটকে চিঠি পাঠিয়েও উত্তর পাননি তারা। এই জটিলতার জেরে তদন্ত থমকে আছে। 

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ED ও CRPF। রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। ইডি এই ঘটনায় আদালতে সিবিআই তদন্তের আর্জি জানালেও, এক পুলিশ সুপার ও CBI-এর এসপি পদমর্যাদার এক অফিসারকে নিয়ে SIT গঠন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি বিচারপতি সাফ জানিয়ে দেন, সিটে থাকতে পারবেন না ন্যাজাট থানার কোনও আধিকারিক।

বিচারপতি সেনগুপ্তর সিট গঠনের সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ED। অর্থাৎ, সিবিআই আধিকারিকের নাম না দেওয়ায় সিট গঠনও সম্পূর্ণ হয়নি। পাশাপাশি, আর তদন্ত করছে না ন্য়াজাট থানাও। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে তদন্ত থমকে থাকার কথা জানানো হয়েছে।

শেখ শাহাজাহানকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন শুক্রবারই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি ১১ কিলোমিটার তার মধ্য়েই উনি চলাফেরা করছেন।

এদিকে শেখ শাহজাহানের বাড়ির সামনে হাইকোর্টের নির্দেশে সিসিটিভি লাগানো হলেও, শনিবার দেখা যায় নজরদারিতে রয়েছেন মাত্র একজন সিভিক ভলান্টিয়ার!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget