এক্সপ্লোর

Sandeshkhali Situation: তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা, সন্দেশখালিতে গ্রেফতার ৪ বিজেপি কর্মী

Sandeshkhali Viral Video: রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে।

সন্দেশখালি: সন্দেশখালিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় চার বিজেপি কর্মী গ্রেফতার। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে শাসক বিধায়কের সামনেই গতকালই তৃণমূলের নেতা-কর্মীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সন্দেশখালি থানা গতকালই ঘেরাও করেছিল বিজেপি, তার পর বাড়ি থেকে বের করে এনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হল চার জনকে। (Sandeshkhali Situation)

রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এর পর, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপি-র মহিলা কর্মীরা। ওই বাড়িতে সেই সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার বিধায়ক। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাঁদের। (Sandeshkhali Viral Video)

এর পর ওই বাড়ি থেকে তাতান গায়েন নামের স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপি-র মহিলা কর্মীরা। তাঁকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি ছিল, অন্যায় ভাবে তাঁদের ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। ওই বাড়ি থেকেই ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 4 Voting: ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন

এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং RAF নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেইতদন্ত শুরু হয়। রাতভর তল্লাশি চালিয়ে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছে একজন মহিলাও। সোমবার তাঁদের বসিরহাট আদালতে তোলা হবে। 

হামলার ঘটনায় গতকালই সংবাদমাধ্যমে মুখ খোলেন তাতান। তিনি বলেন, "বিজেপি আশ্রিত লোকজন, বিজেপি কর্মীরা এই কাজ করছে। আমি দিলীপের সঙ্গে ঘুরতাম, তৃণমূলের প্রচার করতাম। তাই আমার উপর হামলা করা হয়েছে।" দিলীপ জানা, যে ভাইরাল ভিডিও নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে, তাতে বিজেপি-র মণ্ডল সভাপতিই মুখ খুলেছেন, টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন তিনি। তাই তাঁকে জিজ্ঞেস করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget