এক্সপ্লোর

CBI: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব

যদিও, পুরপ্রধানের দাবি, ২০১৮ সালে কোনও নিয়োগই হয়নি শান্তিপুর পুরসভা। গত ৭ জুন সিবিআই-এর প্রতিনিধিরা শান্তিপুরে যান। নথিপত্রও সংগ্রহ করেন। এবার ২ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 

কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়ায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব। আজ দুপুরে নিজাম প্যালেসে যাবেন ২ পুর-আধিকারিক, খবর শান্তিপুর পুরসভা সূত্রে। ২০১৮ সালে ১৮ জন পুর কর্মীর নিয়োগে দুর্নীতির অভিযোগ। যদিও, পুরপ্রধানের দাবি, ২০১৮ সালে কোনও নিয়োগই হয়নি শান্তিপুর পুরসভা। গত ৭ জুন সিবিআই-এর প্রতিনিধিরা শান্তিপুরে যান। নথিপত্রও সংগ্রহ করেন। এবার ২ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 

কিছুদিন আগেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে OMR শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই। সূত্রের খবর, ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে, তার OMR শিট কোথায় রয়েছে জানতে চেয়েছে তারা। তদন্তকারীরা জানতে চান, OMR শিটে কোনও কারচুপি হয়েছিল কিনা?

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার OMR শিটের খোঁজে নামল সিবিআই। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে OMR শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় নিয়োগেও যে দুর্নীতির জাল ছড়িয়েছিল, সেই তথ্য প্রথম ফাঁস হয়, প্রোমোটার অয়ন শীলের অফিসে ইডির তল্লাশি অভিযানের পরে। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিশ মেলে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির।

ইডি সূত্রে জানা যায়, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। যার মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল।

এরপর গত ৭ জুন পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের শিকড়ে পৌঁছতে, দক্ষিণবঙ্গের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রে খবর, যে ১৪টি পুরসভায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রায় ১৮-২০ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর মধ্যে ৪টি পুরসভার নথির সঙ্গে প্রায় এক হাজার OMR শিট মিলেছে। সিবিআইয়ের দাবি, ২০১৪-র পর থেকে বিভিন্ন পদে যে নিয়োগ হয়েছে তার OMR শিটের কপি রয়েছে এই ৪টি পুরসভার নথিতে। 

আর এবার পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে, ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে, তার OMR শিট কোথায় রয়েছে জানতে চেয়েছে সিবিআই। স্কুল নিয়োগ দুর্নীতিতে OMR শিট কারচুপির ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছিল। তদন্তকারীরা জানতে চান,স্কুলে নিয়োগে দুর্নীতির মতো পুরসভার নিয়োগেও OMR শিটে কোনও কারচুপি হয়েছে কি না?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget