এক্সপ্লোর

Santosh Mitra Square : ' অসুররাজ বন্ধ হোক' আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনে কাদের সামিল হতে বললেন সজল?

সজল ঘোষের দাবি, শনিবার বিসর্জনে অর্থাৎ পরিবর্তন যাত্রায় আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষক থেকে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য় সরকারি কর্মীদের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন যাত্রার নাম পরিবর্তন যাত্রা।
  • বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই 'পরিবর্তন যাত্রা'র ডাক দিয়েছেন।
  • চাকরিহারা শিক্ষক ও বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের আহ্বান।
  • সমাজের 'অসুররাজ' বন্ধের বার্তা দিলেন সজল ঘোষ।

শিবাশিস মৌলিক, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিতর্কের অন্ত নেই। যতই বাড়ে তরজা , পাল্লা দিয়ে বাড়ে মানুষের ভিড়। এবারও পুজোর থিম ঘোষণার শুরু থেকেই পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয় পুজোর অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই আবহে শনিবার নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিলেন সজল ঘোষ। রবিবার রাজ্য সরকার আয়োজিত দুর্গা প্রতিমার নিরঞ্জন কার্নিভাল। তার আগেই আজ, শনিবার বিসর্জন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা। তার আগে বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো-উদ্যোক্তা তাঁদের প্রতিমা বিসর্জনের যাত্রাকে পরিবর্তন যাত্রা হিসেবে অভিহিত করলেন। বললেন, মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা, তার পরিবর্তন আসুক। 

'অসুররাজ বন্ধ হোক'

উৎসবের আবহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৈরি হয়েছিল প্রবল টানাপোড়েন। বারবার পুলিশের চিঠি পৌঁছেছে কমিটির কাছে। নানা বিধিও জারি করা হয়েছে। তারপরও বিতর্ক থামেনি। এবার কি পুজোর বিসর্জন নিয়েও কি সংঘাতের সাক্ষী থাকতে চলেছে রাজ্য়বাসী?  শনিবার নিরঞ্জন যাত্রায় পরিবর্তন যাত্রার ডাক দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বললেন, 'এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক। যেভাবে অসুররাজ চলছে...এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর। চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরকম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই অসুররাজ বন্ধ হোক।'

পরিবর্তন যাত্রায় কাদের আহ্বান?

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম ছিল 'অপারেশন সিঁদুর'। পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সজল ঘোষের দাবি, শনিবার বিসর্জনে অর্থাৎ পরিবর্তন যাত্রায় আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষক থেকে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য় সরকারি কর্মীদের। তিনি বললেন, 'আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি, যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদের আহ্বান জানাই, যাদের ডিএ-টা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করেছি, যারা নীরবে চোখের জল ফেলছে।'যদিও সজলের এই মন্তব্যকে 'সস্তা পলিটিক্স' বললেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

' কার্নিভালের পাল্টা ডাক নয় ...'

রবিবার রাজ্য় সরকারের পুজো কার্নিভাল। তার একদিন আগে শনিবারই, পরিবর্তন যাত্রার মাধ্য়মে  সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে সজল স্পষ্ট করে দেন, 'এটা কিন্তু কার্নিভালের পাল্টা ডাক নয় ... আমি শুধু শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত দা-কে বলব না। আমি আবেদন জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের কাছে। যারা মনে করেন অসুরশক্তির বিনাশটা আশু প্রয়োজন।

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন
SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা
Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ
TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার
BJP News | ওয়ার্ডের সবাই চেয়েছিল যে তিনি কাউন্সিলর হবেন। তার আগেই খুন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget