এক্সপ্লোর

Santragachi Bridge: রাতেই বন্ধ সাঁতরাগাছি ব্রিজ, সকাল থেকেই হাওড়ামুখী লেনে প্রবল যানজট

Howrah Second Hooghly Bridge: সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির উদ্দেশ্যে শুক্রবার রাত বারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

সুনীত হালদার, হাওড়া:  রাত বারোটার পরই সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হল হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) ওপর দুটি দিকেই ব্যারিকেট করে দিলেও হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) আধিকারিকরা।                                                                                                     

জানা যায়, সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির উদ্দেশ্যে শুক্রবার রাত বারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। রাত বারোটার সময় দেখা যায় পুলিশ কর্মীরা ব্রিজে গার্ডরেল দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আগেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ব্রিজে যাত্রীবাহী বাস, গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচল করবে। 


কলকাতার সঙ্গে হাওড়ার সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ এই সেতুরই এখন বেহাল অবস্থা। স্বাস্থ্য ফেরাতে তাই ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, সারানো হবে, ৪০টি এক্সপ্যানশন জয়েন্ট। দায়িত্বে পূর্ত দফতর।                                                                                 

সেতু-মেরামতির জন্য শুক্রবার রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি রেলব্রিজে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, প্রতিদিন এই ব্রিজ দিয়ে, গড়ে ৭৫ হাজার যাত্রীবাহী গাড়ি চলে। পণ্যবাহী গাড়ির সংখ্যা ১২-১৫ হাজার। 

আরও পড়ুন, ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় 'কালারফুল' মদন

কিন্তু এই বিপুল সম্ভব গাড়ির চাপ কীভাবে সামাল দেওয়া যাবে? পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ করা হবে।  

কলকাতার দিক থেকে পণ্যবাহী গাড়ি আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। যাত্রীবাহী গাড়িকে কোনা এক্সপ্রেস ওয়ের হ্যানসাঙ ক্রসিং, শানপুর এবং শলপ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। আবার কলকাতা মুখী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুর মেরামতির কাজ চলবে।

সেরা শিরোনাম

Bhaifota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget