এক্সপ্লোর

Dev on Khadaan: দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!

Dev on Khadaan Entertainment: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বুধবার দুপুরের দিকে দেব লেখেন, ' এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।'

কলকাতা: সকালে শো পাওয়া নিয়ে ক্ষোভ আর বিকেলেই হাসি ফুটল অভিনেতার মুখে। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সেই কথা জানালেন দেব (Dev)। 'বুক মাই শো' (Book My Show)-তে ট্রেন্ডিং 'খাদান' (Khadaan)। দেব, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ইধিকা পাল (Idhika Paul), বরখা বিস্ত (Barkha Bisth), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-র ছবি। রাত পোহালেই মুক্তি পাবে এই ছবি। তার আগের দিন অর্থাৎ বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন দেব। 

কী ছিল সেই অভিযোগে? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বুধবার দুপুরের দিকে দেব লেখেন, ' এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও।' দেব লিখেছিলেন, 'কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য 'খাদান' পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন।'

দুপুর গড়াতেই ক্ষুদ্ধ হয়ে তিনি যে পোস্ট করেছিলেন, রাতে অবশ্য তাঁর ওয়ালে চোখ রাখতেই দেখা গেল অন্য ছবি। উধাও আগের পোস্ট। তার বদলে দেব বুক মাই শো-এর স্ক্রিনশট পোস্ট করে বলেছেন, 'সকালে আমি শো-এর জন্য় লড়াই করছিলাম। আর রাতে 'খাদান' ট্রেন্ডিং। মাত্র ৩ ঘণ্টায় ট্রেন্ডিং। আপনাদের সবাই ধন্যবাদ জানাতে চাই। একটা নতুন যুগের সূচনা হল।' সোশ্যল মিডিয়ায় এই পোস্টে দেবকে ভালবাসা জানিয়েছেন অনেকেই। 

'খাদান' ছবিটি উত্তর ও দক্ষিণ দুই কলকাতার মধ্যেই একাধিক সিঙ্গল স্ক্রিনে ছবি পেয়েছে। তবে 'খাদান' দেখা যাবে না 'নন্দন' প্রেক্ষাগৃহে। তবে প্রিয়া সিনেমা হল, স্টার থিয়েটার, অশোকা সিনেমা বেহালা, মেনকা সিনেমা, সোনালী-ডানলপ -এ শো পেয়েছে 'খাদান'। এছাড়া মাল্টিপ্লেক্সে একাধিক শো পেয়েছে 'খাদান'। ১টি মাল্টিপ্লেক্সে সর্বাধিক শো সংখ্যা ৩টে। অন্যদিকে শো পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে 'সন্তান'  ছবিটিও। দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে জায়গা পায়নি 'সন্তান'। 

আরও পড়ুন: Shontaan: 'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget