এক্সপ্লোর

Saokat Molla : সওকত মোল্লার ওপর হামলার অভিযোগে ক্যানিংয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Saokat Molla : বিধায়কের দাবি, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আশরফ মোল্লা নামে এক অভিযুক্ত ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন...

ক্যানিং : বিধায়ক সওকত মোল্লার ওপর হামলার অভিযোগে ক্যানিংয়ের (Canning) জীবনতলা বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল (Protest Rally)। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা শুক্রবার অভিযোগ করেন, তাঁকে খুন করার চক্রান্ত চলছে। নেপথ্যে আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।

বিধায়কের দাবি, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আশরফ মোল্লা নামে এক অভিযুক্ত ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন। বিধায়কের দাবি, গোপন সূত্রে জানতে পারেন, তাঁকে খুনের জন্য পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হবে। এরপর ভাঙড়ের একটি আমবাগান থেকে একটি গাড়ি আটক করা হয়। যার ভিতরে মেলে পুলিশ লেখা স্টিকার। পরিকল্পনামাফিক আইএসএফ নেতাকে ফাঁসানো হয়েছে, দাবি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির।

গতকাল পুরভোটের আবহে আইএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তাঁর অভিযোগ,  তাঁর উপর হামলা চালাতে পারে আইএসএফ (ISF) আশ্রিত দুষ্কৃতীরা। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা ৬ লক্ষ টাকার বিনিময়ে খুনের পরিকল্পনা করেছে। সওকত মোল্লা বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে । জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়। 

আরও পড়ুন ; ‘খুন করার জন্য পরিকল্পনা করা হয়েছে’ অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার

কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনা পুর নির্বাচনের কো-অর্ডিনেটর করা হয়  দাপুটে তৃণমূল নেতা সওকত মোল্লাকে। ২০১৬ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিপিএম (CPM) থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হয়েছে। বিধায়ক হওয়ার দুই বছরের মধ্যেই জেলার যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান সওকত। শুধু ক্যানিং পূর্ব নয়, আশপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুস্পষ্ট। একদা বাম দুর্গ ক্যানিং থেকে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন তিনি। ২০২১ এ  তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ (ISF) প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি। একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ট অনুগামী এঁদের হারিয়ে ফের বিধায়ক হন। ক্যানিং পূর্বে ৫২,০০০ ভোটে জেতেন  সওকত মোল্লা।  ভোটে জেতার পরই সওকত বলেছিলেন, বহিরাগত গুন্ডাদের গালে সপাটে চড় মেরেছে বাংলার মানুষ ! সঙ্গে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভণ্ড আব্বাস সিদ্দিকি যে খেলা খেলতে চেয়েছিল ওকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।' 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget