এক্সপ্লোর

Sarada Devi Birthday 2021: 'বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হল,' আজ সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি

Sarada Devi Birthday: বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। সঙ্ঘজননীর জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা-প্রার্থনার। বেলুড় মঠেও আজ সারদা মায়ের জন্মতিথি উত্সব পালন করা হচ্ছে।

কলকাতা: আজ শ্রী মা সারদা দেবীর (Sarada Devi) ১৬৯ তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। সঙ্ঘজননীর জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা-প্রার্থনার। হবে হোম-যজ্ঞও। বেলুড় মঠেও আজ সারদা মায়ের জন্মতিথি উত্সব পালন করা হচ্ছে।

বেলুড় মঠেও আজ শ্রীমা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি উত্সব পালন করা হচ্ছে। ভোরে শ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। এরপর সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান, বেদপাঠ, স্তবগান ভজন পরিবেশন করা হবে। সকালে বিশেষ পুজো হয়েছে। এরপর হোম হবে। নাটমন্দিরে মাতৃসঙ্গীতের আয়োজন করা হয়েছে। বিকেলে ধর্মসভা হবে। এরপর সন্ধ্যারতি। করোনা আবহে এবারও ভক্ত সমাগমে কোপ। সকাল ৮টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। তবে মন্দিরে বসে নয়, পুজো দিয়ে, প্রসাদ নিয়ে বেরিয়ে যেতে হবে। শ্রীমায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, আগেই জানানো হয়েছিল, শ্রীমা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আজ রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, আজ সকালে ৮টা থেকে ১১টা এবং দুপুরে সাড়ে ৩টি থেকে বিকেল ৫টা পর্যন্ত মঠে ঢুকতে পারবেন ভক্তরা। তবে মানতে হবে কোভিড বিধি।

ইতিমধ্যেই বাগবাজারে মায়ের বাড়িতে চালু হয়েছে হেল্প ডেস্ক। মায়ের বাড়িতে কবে কী অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি যাবতীয় বিষয়ে জানা যাবে এখানে। আগামী দিনে অনলাইনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে।

বাগবাজারে মায়ের বাড়িতে তথ্যকেন্দ্র তৈরি করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। মায়ের বাড়ি সংলগ্ন উদ্বোধন কার্যালয়ে তৈরি এই হেল্প ডেস্কের নাম রাখা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। 

সম্প্রতি আরতি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী প্রভানন্দ। এই তথ্যকেন্দ্রে কোভিডকালে মায়ের বাড়ি খোলা ও বন্ধের সময়। উদ্বোধন পত্রিকা, প্রকাশনা, স্বনির্ভর কেন্দ্র এবং দাতব্য চিকিৎসালয়ের বিষয়ে যাবতীয় তথ্য জানা যাবে। বাড়িতে বসে তথ্যসেবায় যোগযোগের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হল ৯৮৫১ ৪৭২ ৪৭২। সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত ও শনিবার এই পরিষেবা চালু থাকবে দুপুর ১টা ৩০ পর্যন্ত। 

বাগবাজার মায়ের বাড়ির সেক্রেটারি স্বামী নিত্যমুক্তানন্দ জানিয়েছেন, কোন মহারাজ কখন আসবেন, তাঁর সঙ্গে কখন দেখা করা যেতে পারে, সবকিছুরই উত্তর মিলবে এই তথ্যসেবা কেন্দ্রে। আগামী দিনে অনলাইনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget