এক্সপ্লোর

Sudipto Sen and Debjani Mukherjee: সারদা কেলেঙ্কারির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, ১২ বছর ধরে চলছিল টানাপোড়েন

Saradha Scam Case: ২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সুদীপ্ত ও দেবযানী।

কলকাতা: সারদা দুর্নীতির তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কোটি কোটি টাকার চিটফান্ড সংক্রান্ত তিনটি মামলা থেকে ১২ বছর পর মুক্তি পেলেন তাঁরা। ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা)-এ অভিযুক্ত ছিলেন। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সারদা কর্তা। (Saradha Scam Case)

২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সুদীপ্ত ও দেবযানী। এই প্রথম কোনও মামলায় একেবারে বেকসুর খালাস হলেন দু'জন। মঙ্গলবার কলকাতার ব্য়াঙ্কশাল কোর্ট তাঁদের বেকসুর খালাস করল। এদিন সশরীরে আদালতে হাজিরা দেন সুদীপ্ত ও দেবযানী। তবে তিনটি মামলায় জামিন পেলেও, এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তাঁরা। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত। দেবযানী রয়েছেন দমদম জেলে। (Sudipto Sen)

এই তিনটি মামলার শুনানি চলাকালীন প্রায় ১৫ জন সাক্ষ্য দেন আদালতে। গোড়ায় ৫০ জন সাক্ষীর কথা বলা হলেও, বাকিদের সাক্ষ্যদানে হাজির করানো যায়নি। সেই নিয়ে সুদীপ্ত এবং দেবযানীর আইনজীবী আদালতে জানান, একটি মামলাতেও অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেননি সরকারি আইনজীবী। আর তাতেই সুদীপ্ত ও দেবযানীকে বেকসুর খালাস করা হল। ২০১৩ সালের ২৩ এপ্রিল এই চিটফান্ড মামলাতেই জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হন সুদীপ্ত ও দেবযানী। (Debjani Mukherjee)

সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাঁরা। সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে ২৫০টি মামলা দায়ের হয়েছিল। তবে এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। আগামী দিনে এই রায়ের  প্রভাব অন্য মামলাগুলিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সারদা কেলেঙ্কারিকে ঘিরে একসময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। ২০১৩ সালে সারদাকাণ্ড সামনে আসার দুজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান আমানতকারীরা। সেই মামলার তদন্তভার ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র হাতে। ১২ বছর পর সেই মামলাতেই দুজনকে বেকসুর খালাস করল ব্য়াঙ্কশাল কোর্ট। তিন মামলাতে বেকসুর খালাস হলেও আপাতত জেল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

এদিন রায় শুনে দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় বলেন, "অনেক দেরি হল। তবে বিচার পেলাম। বিচারব্যবস্থার উপর আস্থা পেলাম। আশা করছি, দেরিতে হলেও বিচার পাব। সত্যের জয় হবেই।" এই মামলাকে ঘিরে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণও চোখে পড়েছে বিস্তর। সারদাকাণ্ডের তদন্তে রাজ্য় পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তেমনই কেন্দ্রে বিজেপি সরকারের অধীনে থাকা CBI-এর তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও। কিন্তু আমানতকারীরা কি বিচার পাবেন? নেই সদুত্তর।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget