এক্সপ্লোর

Saraswati Puja 2025: কলেজ এক, সরস্বতী পুজোও একটাই, কিন্তু একইসময়ে পুজোয় ২ পুরোহিত ! ব্যাপারটা কী

Saraswati Puja 2025 : পুজোর সংকল্প করবে কে ? বিবাদের জেরে একই পুজোয় দেখা গেল ২ জন পুরোহিতকে ! ব্যতিক্রমী ছবি শুভেন্দু গড়ে

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও সরস্বতী পুজোর দিন দেখা গেল পুলিশ পাহারা। পুজোর সংকল্প কে করবে, তা নিয়ে ABVP ও TMCP-র বিবাদ শুরু হয়। একে অন্যের বিরুদ্ধে স্টোর রুমের চাবি লুকিয়ে রাখার অভিযোগও তোলে দুই ছাত্র সংগঠন। বিবাদের জেরে একই পুজোয় দেখা গেল ২ জন পুরোহিতকে। পুজো-সংঘাতে পুলিশ পাহারার কথা মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ।  

এদিকে এরইমধ্য়ে খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকাতেই কলেজে যখন সরস্বতী পুজো হচ্ছে, তখন বাইরে পাহারায় পুলিশ। কলেজ এক, সরস্বতী পুজোও একটাই। কিন্তু পুরোহিত ২ জন। একজন কলেজের পুরোহিত, আরেকজন পুরোহিত বাপ্পাদিত্য গর্গ, যিনি তৃণমূলের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি। সংকল্পও হল ২ জনের নামে। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে দেখা গেল কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছায়া। কলেজে সরস্বতী পুজোর সময়, গেটে দেখা গেল পুলিশ। গন্ডগোলের সূত্রপাত শনিবার। সরস্বতী পুজোর সংকল্প কে করবে, তা নিয়ে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বিবাদ বাধে। ABVP-র অভিযোগ, গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে, কলেজ কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। তখন বিবাদ মিটলেও, পুজোর আগের দিন স্টোর রুমের চাবি লুকিয়ে রেখে পুজো পণ্ড করার চেষ্টা হয় বলে দু’পক্ষের অভিযোগ। শেষপর্যন্ত তালা ভাঙা হয়।
 
 নন্দীগ্রাম  সীতানন্দ কলেজ ইউনিট ABVP সহ সভাপতি সুজন ভুঁইয়া বলেন,  গালিগালাজ করে, প্রেসার দিয়ে, স্যরকে চাপ দিয়ে, TMC-র পক্ষ থেকে একটা ব্রতী (সংকল্পকারী) রাখে। আজ সকাল থেকে চাবি লুকিয়ে দেয়, বলছে আমাদের কাছে চাবি নেই। পুজো করে লাভ কী, তিথি তো চলে গেছে। বাঙালিদের লজ্জা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট TMCP সভাপতি  সুমিত মণ্ডল বলেন ,  কিছু ABVP-র দুষ্কৃতীকে নিয়ে এসে গত বছরও এরকম করেছিল। এ বছরও সেই রকম করতে চেয়েছিল। তৃণমূল ছাত্র। পরিষদ সেই ফাঁদে পা দেয়নি। স্টক রুমের চাবি দিচ্ছিল না ওরা। সোমবার পুজো হলেও, কলেজের গেটের দু’পাশে দেখা যায় বাণী-বন্দনার আলাদা আলাদা ব্যানার। এমনকী, পুজো শুরুর পর দেখা যায়, দু’ দিকে দু’জন সংকল্প করছেন, পুরোহিতও ২ জন।  

আরও পড়ুন, অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'

নন্দীগ্রাম  সীতানন্দ কলেজ ইউনিট ABVP সহ সভাপতি সুজন ভুঁইয়া বলেন,যে পুরোহিত কলেজ থেকে ঠিক করা হয়েছিল, তাকে TMCP-র পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, আপনি চলে যান। সেই জন্য সে (পুরোহিত) চলে যায়। ওরা চাইছিল কলেজের অধ্যাপক বাপ্পাদিত্য গর্গকে দিয়ে পুজো করার। কিন্তু পুলিশ পাহারায় পুজো করার কথা মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ।নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অধ্যক্ষ সামু মাহালি বলেন , পুজোর জন্য পুলিশকে রাখা হয়নি। ন্যাক অ্যাসেসমেন্ট যেহেতু হবে।  পুরো অ্যাসেট কলেজের ভিতরে এবং বাইরেও পড়ে আছে, ওগুলো প্রোটেকশনের ব্যাপার আছে। পুলিশি পাহারা ঘিরে আজব তত্ত্ব শোনা গেছে স্থানীয় তৃণমূল নেতার গলায়। সীতানন্দ কলেজ পরিচালন সমিতি  আবু তাহের, তৃণমূল নেতা ও সভাপতি বলেন, ন্যাক ভিজিট শুরু হয়ে যাচ্ছে ৪ তারিখ থেকে। এই এরিয়ার মধ্যে এত দুষ্প্রাপ্য গাছ রয়েছে, যার মূল্য অনেক বেশি...লক্ষ লক্ষ টাকা। সেসব লক্ষ্য রাখার জন্য এটা করা হয়েছে।

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget