এক্সপ্লোর

Saraswati Puja: তাক লাগানো আয়োজন কালনায়, চোখধাঁধানো জৌলুস সরস্বতী পুজোয়

Kalna News:আলোর রোশনাই ও বিশাল মণ্ডপ ও থিমে সেজে উঠেছে কালনা শহর। মানুষের ঢল নেমেছে শহর জুড়ে।

রাণা দাস, পূর্ব বর্ধমান: একসময় কালনায় টোল-চতুষ্পাঠীতে পূজিতা হতেন বিদ্যার দেবী। হোগলার ছাউনির তলায় পুজো পেতেন দেবী সরস্বতী। দিন বদলেছে, সংস্কৃতিতেও বিপুল পরিবর্তন এসেছে। সেই সামান্য উপকরণের বদলে আজ বিপুল আয়োজন সরস্বতী পুজোর। আড়ম্বর ও জৌলুস দেখা গেল কালনায়।

আলোর রোশনাই ও বিশাল মণ্ডপ ও থিমে সেজে উঠেছে কালনা শহর। মানুষের ঢল নেমেছে শহর জুড়ে। কলকাতার দুর্গাপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই কালনাও সরস্বতী পুজোয় নিজের একটা পরিচয় করে তুলেছে বলে সেখানকার বাসিন্দাদের দাবি। 

কালনা রাজ্যের একটি প্রাচীন শহর, যার পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী, সেই প্রাচীন শহর জুড়ে ছিল পণ্ডিতদের টোল ও চতুষ্পাঠী। পন্ডিত তারানাথ তর্কবাচস্পতির টোল ছিল এই শহরে। আরও নানা পন্ডিতেরই টোল ছিল এই শহরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে তারানাথ তর্কবাচস্পতি ১৮৪৫ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ব্যাকরণের অধ্যাপকের পদ গ্রহণ করেছিলেন। এই পন্ডিতের টোলে পূজিত হতো বিদ্যার দেবী সরস্বতী। টোলের বদলে এখন শহরে মাথা উঁচু করেছে সরকারি-বেসরকারি স্কুল। বড় বড় শপিং মল ,অ্যাপার্টমেন্ট শহরটাকেও বদলে দিয়েছে। এখনও সরস্বতী পুজো রয়েছে, কিন্তু তার চেহারা বদলে গিয়েছে। দুশো বছরের পুরনো ধারাকে আজও বহন করে নিয়ে চলেছে কালনা শহর। স্কুল-কলেজ শুধু নয়, ক্লাবগুলোতেও পুজো হয় বিদ্যার দেবী সরস্বতী। পুজোর সেই জৌলুস দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বাজেটেও রয়েছে চমক। কোনও ক্লাবের বাজেট ১০ লক্ষ তো কারও ২০ লক্ষ টাকা। একদিনের নয়, তিন দিন ধরে চলে এই পুজো। শুধু কালনা শহর নয় আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় জমায় শহরে। তবে তাদের অনেকেরই অজানা টোল’ ও ’চতুষ্পাঠী’তে  হোগলার ছাউনিতে সরস্বতী দেবী আরাধনার কথা।

একই ছবি দেখা গিয়েছে হাওড়াতেও
হাওড়ার উলুবেড়িয়ায় জাঁকজমক করে পালিত হয় সরস্বতী পুজো। সাবেকি ঘরানায় নয়, থিম নির্ভর সেই পুজোয় চমক দেয় মণ্ডপ ও প্রতিমার বাহার। যেমন উলুবেড়িয়া স্টেশনের কাছে বাজারপাড়ার রাজদূত সঙ্ঘ। এই ক্লাবের পুজো এ বার ৪৫ বছরে পা দিল। পুরনো জমিদার বাড়ির থিমে তৈরি হয়েছে ক্লাবের মণ্ডপ। থার্মোকল দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে থিমের ছোঁয়া। ওই এলাকারই আরও একটি ক্লাবে থিম হিসেবে উঠে এসেছে বাঙালির শৈশব।

আরও পড়ুন: ২ মার্চ শনিবারও বাজার খুলবে, NSE বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget