এক্সপ্লোর

Sarbori Mukherjee: 'এখনই উচ্ছেদ নয়...', দিকে দিকে বুলডোজারের মধ্যেই আশ্বাস বিজেপি বিধায়কের

Sarbori Mukherjee: রাস্তায় রাস্তায় চলছে বুলডোজার, বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে বেআইনি নির্মাণ

কলকাতা: বিভিন্ন জনবহুল স্টেশনে স্টেশনে যখন বেআইনি দখলদার উচ্ছেদ চলছে, তখন একেবারে অন্য ছবি দেখা গেল, যাদবপুর স্টেশনে। হাওড়া, শিয়ালদা বা দমদমের মতো না হলেও, যাদবপুর স্টেশনও যথেষ্ট জনবহুল আর গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়। যাদবপুর ইউনিভার্সিটি। নিয়মিত এখানে প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। আর সেই কারণেই এখানে খাওয়াদাওয়ার দোকান থেকে শুরু করে, একাধিক দোকান রয়েছে। যখন হাওড়া, শিয়ালদার মতো স্টেশনে বেআইনি দখলদার উচ্ছেদ চলছে, তখনই প্রমাদ গুনছেন যাদবপুর স্টেশনের হকাররা। এদিন যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বলেন, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। আশ্বাস দিলেন, এখনও যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ।

বেআইনি দখলদার উচ্ছেদ নিয়ে শর্বরীর আশ্বাস

এদিন যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বলেন, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। ডিআরএমের সঙ্গে আলোচনা করেছেন, যাদবপুরের বিজেপি বিধায়ক। এখনও যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ, দাবি বিধায়কের। এদিন শর্বরী মুখোপাধ্যায় বলেন, 'বিকল্প কি হতে পারে সেটাও রেলের সঙ্গে আলোচনা করব। গত ১৫ বছরে কোনও হকার যদি তৃণমূল নেতাকে টাকা দিয়ে বসে থাকেন। কত টাকা নিয়েছিলেন, কে দিয়েছিলেন সেটা রেল পুলিশকে জানাতে হবে।' প্রসঙ্গত, এই বেআইনি দখলদার উচ্ছেদ নিয়েও ভিন্ন মত রয়েছে। অনেকেই পূনর্বাসনের দাবি জানাচ্ছেন। তবে যাদবপুরে এখনই এই ধরণের কোনও পদক্ষেপ হচ্ছে না, সেটা জানিয়ে দিয়েছেন শর্বরী। তিনি এদিন বলেন, 'প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম, এই যে ২ তারিখ থেকে খালি কর, এটা আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটিরুজি সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছে। আপাতত স্থগিত করেছে। একটা আলোচনার প্রয়োজন।যাদবপুর নতুন করে গড়ে উঠবেই। যাদবপুর স্টেশন আধুনিক স্টেশন হবে।'

দমদম স্টেশনে বেআইনি দখলদার উচ্ছেদ

রাস্তায় রাস্তায় চলছে বুলডোজার, বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে বেআইনি নির্মাণ। আর এবার একাধিক স্টেশনের পাশাপাশি, দমদম স্টেশনের বাইরেও চলল বেআইনি দখলদারি উচ্ছেদ। দমদম স্টেশনের ভিতরে ও বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর। নিয়ে আসা হয় বুলডোজার। দমদম স্টেশনের বাইরে দীর্ঘদিন থেকেই বেআইনি দখল চলে আসছে। এর ফলে, অন্যতম ব্যস্ত এই স্টেশনের রাস্তা যথেষ্ট সরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত করতে এতে যথেষ্ট অসুবিধা হত। এদিন রাতে দমদম স্টেশনের বাইরে নিয়ে আসা হয় বুলডোজার। বেআইনি সমস্ত নির্মাণ ভেঙে ফেলা হয়। সরকারের আশা, বেআইনি দখলদারি উচ্ছেদ হলে সাধারণ মানুষদের যাতায়াতের সুবিধা হবে। তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া আর শিয়ালদহের মতো জনবহুল স্টেশনে চলেছে বুলডোজার। খালি করে দেওয়া হয় সমস্ত বেআইনি নির্মাণ। তবে এবার, দমদম স্টেশনের মতো জনবহুল স্টেশনে সমস্ত বেআইনি দখলদারি উচ্ছেদ।

আরও পড়ুন: Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!

 

[yt]

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget