এক্সপ্লোর

Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!

Eviction Drive: দমদম স্টেশনের বাইরে দীর্ঘদিন থেকেই বেআইনি দখল চলে আসছে। এর ফলে, অন্যতম ব্যস্ত এই স্টেশনের রাস্তা যথেষ্ট সরু হয়ে গিয়েছে।

কলকাতা: রাস্তায় রাস্তায় চলছে বুলডোজার, বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে বেআইনি নির্মাণ। আর এবার একাধিক স্টেশনের পাশাপাশি, দমদম স্টেশনের বাইরেও চলল বেআইনি দখলদারি উচ্ছেদ। দমদম স্টেশনের ভিতরে ও বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর। নিয়ে আসা হয় বুলডোজার।

কেন দমদম স্টেশন থেকেই বেআইনি দখলদারি উচ্ছেদ?

দমদম স্টেশনের বাইরে দীর্ঘদিন থেকেই বেআইনি দখল চলে আসছে। এর ফলে, অন্যতম ব্যস্ত এই স্টেশনের রাস্তা যথেষ্ট সরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত করতে এতে যথেষ্ট অসুবিধা হত। এদিন রাতে দমদম স্টেশনের বাইরে নিয়ে আসা হয় বুলডোজার। বেআইনি সমস্ত নির্মাণ ভেঙে ফেলা হয়। সরকারের আশা, বেআইনি দখলদারি উচ্ছেদ হলে সাধারণ মানুষদের যাতায়াতের সুবিধা হবে। তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া আর শিয়ালদহের মতো জনবহুল স্টেশনে চলেছে বুলডোজার। খালি করে দেওয়া হয় সমস্ত বেআইনি নির্মাণ। তবে এবার, দমদম স্টেশনের মতো জনবহুল স্টেশনে সমস্ত বেআইনি দখলদারি উচ্ছেদ। দমদম স্টেশন এতটা জনবহুল হওয়ার কারণে, এখানে পাশাপাশি রয়েছে রেললাইন আর মেট্রো। কলকাতা শহরের এই একটি জায়গাতেই পাশাপাশি রয়েছে মেট্রো স্টেশন ও রেললাইন। এর ফলে এই একই স্টেশন, একই রাস্তা ব্যবহার করেন রেল ও মেট্রোর যাত্রীরাও। পাশাপাশি, দমদম স্টেশন থেকে একাধিক রুটের অটো ছাড়ে। এর ফলে, ট্রেন থেকে নেমে অটো ধরার জন্যও অনেকে রওনা দেন। পাশাপাশি, এই স্টেশন থেকে বেরিয়ে রয়েছে বাস রুটও। সেই কারণেই দমদম অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। সেই কারণেই তড়িঘড়ি উচ্ছেদ করে দেওয়া হয়, যাবতীয় বেআইনি দখলদারি। 

একেবারে উল্টো ছবি যাদবপুরে

অন্যদিকে, একেবারে উল্টো ছবি দেখা গেল যাদবপুরে। যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বলেন, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। ডিআরএমের সঙ্গে আলোচনা করেছেন, যাদবপুরের বিজেপি বিধায়ক। এখনও যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ, দাবি বিধায়কের। এদিন শর্বরী মুখোপাধ্যায় বলেন, 'বিকল্প কি হতে পারে সেটাও রেলের সঙ্গে আলোচনা করব। গত ১৫ বছরে কোনও হকার যদি তৃণমূল নেতাকে টাকা দিয়ে বসে থাকেন। কত টাকা নিয়েছিলেন, কে দিয়েছিলেন সেটা রেল পুলিশকে জানাতে হবে।' 

 

আরও পড়ুন: Kalyan Banerjee: অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাঁকেও মারধর করা হয়েছে, অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget