এক্সপ্লোর

Saugata Roy: সৌগত রায়ের গাড়ি লক্ষ্য করে পরের পর ডিম, ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় আক্রান্ত তৃণমূল সাংসদ!

Trinamool MP: নিমতা থানায় ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে সৌগত রায়। দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভ সৌগত রায়কে ঘিরে।

নিমতা, উত্তর ২৪ পরগনা: নিজের এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম! নিমতা থানায় ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে সৌগত রায়। দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভ সৌগত রায়কে ঘিরে। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন, দাবি তৃণমূল সাংসদের।     

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি, আদালতে তাঁকে ঘিরে চোর চোর স্লোগান!

তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান। আজ সকালে নিমতা থানায় যান সৌগত রায়। তিনি জানিয়েছেন, নিমতা থানায় তিনি গিয়েছিলেন ডেপুটেশন দিতে। অভিযোগ, নিমতা বা উত্তর দমদমের একাধিক এলাকায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কাউন্সিলররা। আর সেই বিষয়েই ডেপুটেশন দিতে গিয়েছিলেন তিনি। তিনি যখন নিমতা থানা থেকে বেরোচ্ছেন, সেই সময়ই তাঁকে দেখে বিক্ষোভ শুরু হয়। আর তারপরই গাড়িতে উঠে পড়েন তিনি। আর গাড়িতে ওঠার পর শুধু বিক্ষোভ নয়, তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলেই অভিযোগ।     

নিমতা থানার সামনে তারপরও বেশ খানিকক্ষণ এই বিক্ষোভ চলে। ২০০৯ সাল থেকে দমদমের সাংসদ সৌগত রায়। আর তাঁরই সংসদীয় এলাকার মধ্যে থানার সামনে তাঁকে ঘিরে এই বিক্ষোভ। আর তারপরই তিনি বেরিয়ে যান সেখান থেকে। সৌগত রায় এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন যে যাঁরা এই বিক্ষোভ করেছেন, তাঁরা সকলেই বিজেপি কর্মী।     

আরও পড়ুন: আবারও পুরুষ 'লক্ষ্মী'র খোঁজ, মুর্শিদাবাদের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়

এই ঘটনায় প্রশ্নও তুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, একদিকে যখন সুশাসনের কথা বলা হচ্ছে, তখন সাংসদকে ঘিরে এমন বিক্ষোভ কেন হচ্ছে? তবে, আজ যে ছবি দেখা গেল, এই ঘটনা তাঁর ১৭ বছরের সাংসদ জীবনে বিরল বলেই জানাচ্ছেন সৌগত রায়।     

সৌগত রায়কে ঘিরে বিক্ষোভের বিষয়ে মুখ খুলেছেন এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, "সৌগত রায় এসেছিলেন। তৃণমূলের কিছু মানুষকে ধরপাকড় চলছে হয়তো। সেই কারণেই তিনি বলতে এসেছিলেন। বা ছাড়াবার ব্যবস্থা করতে। কিন্তু উনি য দুর্নীতি করেছেন, যে দুর্নীতি করতে ওঁকে দেখা গিয়েছে, তাতে এ তো কম আক্রোশ। সামান্য ডিম ছোড়া হয়েছে।"   

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget