এক্সপ্লোর

Saugata Roy : ‘ওর মতো স্বার্থপর আমলা দেখিনি', জহর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সৌগত রায়

Jawhar Sircar : সৌগত রায় বলেন, জহর সরকার একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি।

কলকাতা : দুর্নীতির অভিযোগে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার ( Jawhar Sircar )  । এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ( Saugata Roy ) । তিনি বললেন, ‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব’। 

'একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি' 
তিনি বলেন, ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি । সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, উনি কোনও আত্মত্যাগ করেননি’, তৃণমূলের রাজ্যসভার সাংসদকে কটাক্ষ করে বললেন সৌগত। এছাড়াও তিনি বলেন,  জহর সরকার একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি। 

 IAS অফিসার হিসাবে একের পর প্রশাসনের একের পর এক গুরু দায়িত্ব দায়িত্ব সামলানোর পর, গতবছর প্রথম সংসদে পা রাখেন জহর সরকার।  প্রসার ভারতীর প্রাক্তন CEO’কে গতবছর রাজ্যসভায় পাঠায় তৃণমূল।  দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে খোলাখুলি মন্তব্য করেছেন প্রাক্তন আইএএস। এরমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। যার মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি।  সেই সঙ্গে উদ্ধার হয়েছে আরও কয়েক কোটি টাকার গয়না। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন জহর সরকার। তিনি বলেন, 'যখন টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এতো টাকা বেরোতে পারে! কল্পনার অতীত। এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়।' 

' প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি'
এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ' পার্টির মধ্যে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা এসব জানতেন না? অনেকে বলেছেন, আমরা বিষয়টি জানতাম না! পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে! আমি নিজে প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি। কিন্তু, ছেড়ে দিলে কি উপকার হবে? টাকার জন্য তো আমি রাজনীতিতে আসিনি! আত্মসম্মান যদি না রাখতে পারি, ছেড়ে দেবো! '

এভাবেই  দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জহর সরকার। এরপর পার্টির অন্য কেউ মুখ খোলেননি কিন্তু সৌগত রায় বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঁর বিরুদ্ধে দলের পদক্ষেপ করা উচিত’ । 

                                                                                                                                 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget