এক্সপ্লোর

Sougata Roy: পঞ্চায়েত ভোটের আগে সুষ্ঠুভাবে ভোট করানোর বার্তা সৌগত রায়ের

Sougata Roy On Panchayat Election: সামনে আরেকটা পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে, তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মুখে শোনা গেল সুষ্ঠু পঞ্চায়েত ভোটের বার্তা।

কলকাতা: এবার পঞ্চায়েত ভোটের আগে সুষ্ঠুভাবে ভোট করানোর বার্তা তৃণমূল সাংসদের গলায়।  "প্রশাসনকে বলে দেওয়া হবে যাতে, সবাই ভোট দিতে পারে। যাতে ভোটটা সুষ্ঠুভাবে হয়। ভোট দিতে না পারলে একটা প্রতিবাদ থেকে যায়।'' পঞ্চায়েত ভোটের আগে, সুষ্ঠুভাবে ভোট করানোর বার্তা দিলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়। স্বীকার করে নিলেন, সন্ত্রাস হয়েছে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

সুষ্ঠুভাবে ভোট করানোর বার্তা: ২০১৮’র পঞ্চায়েত ভোটে বিভিন্ন জেলা থেকে সামনে এসেছিল হিংসা-হানাহানি, অশান্তির ছবি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে রাজ্যের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চায়েত ভোটে অশান্তির প্রভাব পড়েছিল, পরের বছর অর্থাৎ ২০১৯’এর লোকসভা ভোটে। যেখানে তৃণমূলের প্রাপ্ত আসন ৩৪ থেকে ২২’এ নেমে আসে। অন্যদিকে, বিজেপি ২ থেকে বেড়ে হয় ১৮।

সামনে আরেকটা পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে, তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মুখে শোনা গেল সুষ্ঠু পঞ্চায়েত ভোটের বার্তা। গতকাল তিনি বলেন, “প্রশাসনকে বলে দেওয়া হবে যাতে, সবাই মনোনয়ন দিতে পারে। ভোট দিতে পারে। যাতে ভোটটা সুষ্ঠুভাবে হয়। এটা ঠিক আমাদের কয়েকজন জেলে, তবে, পঞ্চায়েত স্তরে বিজেপি সিপিএম নেই। তৃণমূল জিতে যাবে সর্বত্র। তবে এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জবরদস্তি নয়। স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে।’’

সৌগত রায়ের এই মন্তব্যকেই লুফে নিয়েছে বিরোধীরা। তাঁদের কটাক্ষ, তৃণমূল সাংসদ তাহলে স্বীকার করে নিলেন, যে ২০১৮’র পঞ্চায়েত ভোটে স্বচ্ছ, নিরপেক্ষ ভোট হয়নি। এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সৌগত রায় স্বীকার করে নিলেন যে সন্ত্রাস হয়েছে।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, “মানুষ তাঁদের স্বাভাবিক অধিকার প্রয়োগ করলে ভয় কীসের? এদিকে বলছে কেউ নেই, আবার ভয় পাচ্ছে। সাতদিন পুলিশ রাস্তায় না থাকলে তৃণমূলের লোকজন রাস্তায় উঠতে সাহস পাবে না।’’

এটা অবশ্য প্রথমবার নয়। ২০১৮’তে যে অনেক জায়গায় অবাধ পঞ্চায়েত ভোট হয়নি, সেকথা গতবছর বিধানসভা নির্বাচনের আগেও স্বীকার করে নিয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতেছিলাম ২০১৮-য়। কিন্তু জিতে গিয়ে আমরা অনেক জায়গায় স্বাধীন পঞ্চায়েত নির্বাচন করতে পারিনি। কারণ, অনেক জায়গায় খোলা পঞ্চায়েত নির্বাচন হয়নি। আমাদের অনেক কর্মী কিছু অন্যায় কাজ করেছেন। মানুষের যেগুলো স্বাভাবিকভাবে পাওয়ার কথা, সেগুলো আমরা স্বাভাবিক ভাবে দিইনি। এই যে মানুষের ক্ষোভ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে।’’

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র
Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget