এক্সপ্লোর

Kolkata News: বেসরকারিকরণের বিরোধিতা, স্থায়ীকরণের দাবি, শহরের রাস্তায় SBI চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন

Bank Privatisation: একাধিক দাবিতে এবার পথে নামল SBI-এর চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: এবার পথে নামল State Bank of India-র কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন বেঙ্গল সার্কল। স্থায়ীকরণ-সহ ১৫ দফা দাবিতে পথে নামল তারা। রবিবার শহর কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল তারা। তাদের সমর্থনে মিছিলে অংশ নিল ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। (Kolkata News) SBI-তে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত যাঁরা, তাঁদের অনেকেই আজ শামিল হয়েছিলেন মিছিলে। সরকারকে তাঁদের দাবিদাওয়া মানতে হবে বলে জানান সকলে।

এবার পথে নামল SBI-এর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন বেঙ্গল সার্কল

একাধিক দাবিতে এবার পথে নামল SBI-এর চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন। তাদের এই প্রতিবাদ মিছিলে সমর্থন জানাল ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।
চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন, কর্মক্ষেত্রে স্থায়ীকরণ, কাজের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ ১৫ দফা দাবিতে রবিবার প্রতিবাদ মিছিল করল SBI কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন বেঙ্গল সার্কল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটলেন সংগঠনের সদস্যরা। (Bank Privatisation)

কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। চুক্তিভিত্তিক কর্মীদের দাবিদাওয়ার পাশপাশি এবার সেই ইস্য়ুতে এই প্রতিবাদ মিছিলে সামিল হল তারা। দাবিদাওয়া পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। সরকারকে দাবি পূরণ করতেই হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Sandeshkhali Incident: ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হল মীনাক্ষীদের, CPM-র সন্দেশখালি অভিযানেও বাধা পুলিশের

সরকারি ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের বিরোধিতা এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ-সহ একাধিক দাবি দাওয়া রয়েছে SBI কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন বেঙ্গল সার্কলের। এর আগেও, একাধিক বার রাস্তায় নেমে দাবি-দাওয়া তুলে ধরেছেন সংগঠনের কর্মীরা। স্থায়ী কর্নমীদের মতো সমান কাজ করতে কলে, কেন সম পরিমাণ বেতন মিলবে না, প্রশ্ন তুলেছেন তাঁরা। চুক্তির দোহাই দিয়ে কর্মীদের প্রতি এই অন্যায় আচরণ বন্ধ হওয়া দরকাপর বলে দাবি তাঁদের। 

বেসরকারিকরণের তীব্র বিরোধিতা ব্যাঙ্ক কর্মীদের

ইতিমধ্যেই একাধিক সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণে সিলমোহর পড়েছে। সেই তালিকায় আরও একাধিক ব্যাঙ্কের নাম রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ নীতি আয়োগ এবং রিজার্ভ ব্যাঙ্কের তরফে তেমন একটি তালিকাও তৈরি করা হয়েছে, যাতে অনুৎপাদক সম্পদের নিরিখে ব্যাঙ্কগুলির অবস্থা তুলে ধরা হয়েছে। এই বেসরকারিকরণের বিরুদ্ধেই একজোট ব্যাঙ্কের কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget