এক্সপ্লোর

Murshidabad News: ট্রাক্টরের নিচে পড়ুয়া, মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে

Tragedy In Murshidabad: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুলপড়ুয়ার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মহিষমারা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। হঠাৎ এমন খবরে এলাকায় শোকের ছায়া।

রাজীব চৌধুরী, হরিহরপাড়া (মুর্শিদাবাদ): পথ দুর্ঘটনায় (road accident)মর্মান্তিক মৃত্যু (death)স্কুলপড়ুয়ার (school student)। মুর্শিদাবাদের (mursidabad)হরিহরপাড়ার মহিষমারা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। আচমকা এই খবরে এলাকায় শোকের ছায়া। কার্যত বাকরুদ্ধ মৃত ছাত্রের পরিবার।

কী হয়েছে এদিন?
 
মৃতের নাম সাহিন শেখ। বছর বারোর ওই কিশোর নওদার কেদারচাঁদপুর এলাকার বাসিন্দা। পড়ত হরিহরপাড়ার মহিষামারা ঘোড়ামারা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে। প্রতিদিনের মতো শুক্রবারও স্কুলের জন্য বেরিয়েছিল সাহিন। হঠাতই রাস্তায় একটি ট্রাক্টরের চাকার নিচে চলে আসে। সেখানেই পিষ্ট হয়ে মৃত্য়ু হয় তার। এই দুর্ঘটনাকে কেন্দ্রে করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া ও নওদা থানার পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। ইতিমধ্যে ঘাতক ট্র্যাক্টরটি আটক করেছে পুলিশ। কিন্তু চালক এখনও ফেরার। এলাকার বাসিন্দা ওই কিশোরের মৃত্য়ুতে শোকের ছায়া কেদারচাঁদপুরে। কোথা থেকে কী হয়ে গেল এখনও বুঝে উঠতে পারছে না মৃতের পরিজনেরা। থমথমে পরিবেশ। চালকের খোঁজখবর করছে পুলিশ। 

পুলিশকে লিখিত আর্জি স্কুলের
  
মহিষমারা ঘোড়ামারা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিকুল আলম খান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে এবার প্রশাসনের কাছে আর্জি জানাবেন তাঁরা। স্কুল শুরু ও ছুটির সময়টুকু যাতে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে সে জন্য পুলিশ প্রশাসনকে লিখিত আর্জি জানানো হবে। ওই সময়টুকু পণ্য়বাহী গাড়ি বা ট্রাক্টর যাতায়াতে যাতে লাগাম পরানো হয়, সেটাই মূল লক্ষ্য থাকবে তাঁদের। কিন্তু সদ্য সন্তানহারা পরিবারের এসবে সান্ত্বনা কোথায়? কান্নার রোল থামছে না সাহিন শেখের পরিজনদের।

  উল্লেখ্য, বাঁকুড়ায় এক পথ দুর্ঘটনায় কিশোর আহত হওয়ায় মাস তিনেক আগেই অবরুদ্ধ হয়েছিল ৬০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়়ির ধাক্কায় এক কিশোরকে গুরুতর আহত হতে হয়। বয়স ১৩ বছর। তার দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। 

 মুর্শিদাবাদের ঘটনায় অবশ্য শেষরক্ষা হয়নি। প্রাণ চলে গেল আর এক কিশোরের।

 

আরও পড়ুন:গ্রহণ হল না অসুস্থতার আর্জি, ছত্রধর মাহাতোর অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন খারিজ

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget