এক্সপ্লোর

Abhishek Banerjee: এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Sebaashray case Against Abhishek : এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেবাশ্রয় নিয়ে অভিযোগ দায়ের ডায়মন্ড হারবার থানায়

দক্ষিণ ২৪ পরগনা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের। সেবাশ্রয় নিয়ে অভিযোগ ডায়মন্ড হারবার থানায়। অনুমোদন না পাওয়া চিকিৎসকদের নিয়ে বেআইনিভাবে শিবির চালানোর অভিযোগ। রোগীদের সঙ্গে প্রতারণা-জালিয়াতি করা হয়েছে, অভিযোগ দায়ের ডায়মন্ড হারবার থানায়। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ও ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু।

আরও পড়ুন, উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়

মানুষের সেবার নামে, ঢালা হয়েছে কোটি কোটি টাকা। নিজের লোকসভা কেন্দ্রে 'সেবাশ্রয়'-কে একেবারে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে, শুভেন্দু অধিকারীর গ়ড় নন্দীগ্রামেও করেছেন 'সেবাশ্রয়'-এর ক্যাম্প। ভোটের প্রচারে তাঁর অন্যতম হাতিয়ার ছিল 'সেবাশ্রয়'।আর সাধারণ মানুষও দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আশায় লাইন দিতেন সেখানে।কিন্তু চিকিৎসা দেওয়ার নামে আসলে কী হত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'-এ? চিকিৎসার নামে আসলে কী পেয়েছেন রোগীরা?একে একে মুখ খুলছেন চিকিৎসকরাই। যাঁরা একটা সময় মানুষের প্রকৃত সেবার স্বার্থে 'সেবাশ্রয়'-এর সঙ্গে যুক্ত ছিলেন।

পশ্চিমবঙ্গ IMA চিকিৎসক ও যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, লক্ষ্য করেছিলাম যে গাড়িগুলো পাঠানো হতো সেগুলো আইপ্যাকের নামে।  রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়। তখন যেতেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছাত্ররা। তারা যেতে বাধ্য হতেন। এটাই ছিল থ্রেড কালচার। অদ্ভুত ব্যাপার যখন সিটি স্ক্যান, MRI-এর প্রয়োজন পড়ত, তখন নির্দিষ্ট কিছু প্রাইভেট মেডিক্যাল কলেজে পাঠানো হত।  ভয় ছিল যাতে দূরে ট্রান্সফার না করে দেয়। আশা ছিল যদি কাছাকাছি ট্রান্সফার হয়। এই কারণে আমরা যেতে বাধ্য হতাম। কিন্তু এতে আখেরে আমাদের ক্ষতি হয়েছে। 

পশ্চিমবঙ্গ  IMA চিকিৎসক ও সদস্য প্রশান্ত ভট্টাচার্য বলেন, যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে ওখানে তাদের খুব একটা রোল ছিল না। মূল ভূমিকা প্লে করত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা।  আল্ট্রাসনোগ্রাফি করার জন্য যে পারমিশন দরকার সেই পারমিশন নিয়ে আল্ট্রাসনোগ্রাফি ওখানে হয়েছে কিনা আমাদের খুব সন্দেহ আছে। ১০০ শতাংশ তদন্তের আওতায় আসা উচিত।  ওষুধ কোথা থেকে এলো জানা দরকার। 

২০২৫ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ২ দফায় 'সেবাশ্রয়'-এর আয়োজন করা হয়েছিল।পরে তা হয় নন্দীগ্রামেও।কিন্তু সেখানে গিয়ে যে আসলে কী মিলেছে, তা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারের থেকে আর ভাল কে জানে। তাঁদের ৩ বছরের মেয়ে কৃতী মান্না,'আর্টারিওভেনাস ম্যালফরমেশন' (AVM)-এ আক্রান্ত।জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত শিশুটি। যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে।গত বছরের ২৪ জানুয়ারি,বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি।  

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget