এক্সপ্লোর

Kolkata Airport: বিজেপি সরকারের প্রথম বাজেটে বড় খবর! দমদম বিমানবন্দরের চাপ কমাতে, দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির প্রস্তাব

Kolkata Airport Announcement : অর্থমন্ত্রী ঘোষণা করেন, টআকাশপথে যাতায়াত আরও সুগম করতে, এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে, পশ্চিমবঙ্গে সরকারের 'উড়ান প্রকল্প'-তে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। এই বাজেটের দিকে প্রত্যেকেরই নজর ছিল। আজ, ২২ জুন, সোমবার বিধানসভায় বাজেট পেশ করেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। রাজ্য বাজেটে একাধিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। যেমন একদিকে DA  নিয়ে বড় ঘোষণা করা হয়েছে, তেমনই ঘোষণা করা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা। পাশাপাশি আজকের রাজ্য বাজেটে, চলতি অর্থবর্ষে, রাজ্যে পরিবহণ ব্যবস্থা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। শুধু আন্তঃরাজ্য নয়, রাজ্যের বাইরেও যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নতি করার জন্য বড় ঘোষণা করেছে সরকার। আর এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হল, কলকাতার কাছেই তৈরি হবে, আরও একটি নতুন বিমানবন্দর!

রাজ্যে ৩টি নতুন বিমানবন্দর

এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, টআকাশপথে যাতায়াত আরও সহজ এবং সুগম করতে, এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে, পশ্চিমবঙ্গে সরকারের 'উড়ান প্রকল্প'-তে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় তৈরি হবে নতুন এয়ারপোর্ট। কোচবিহারে থাকা এয়ারপোর্টের বৃদ্ধি ঘটানো হবে এবং আরও উন্নত করা হবে। চলতি অর্থবর্ষের বাজেটে এই খাতে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য ২৫ একর জমি দেবে রাজ্য সরকার। কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য ৩৫ একর জমি দেবে রাজ্য সরকার। বিমানবন্দরের উন্নতির জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।'

কলকাতার কাছেই দ্বিতীয় বিমানবন্দর

এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে শহরের মধ্যে, সবরকম সুযোগ সুবিধা থাকার কারণে, দমদম বিমানবন্দর, যার পোশাকি নাম 'নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর'-এর ওপর চাপ বাড়ছে। অধিকাংশ সময়েই মানুষ এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করতে পছন্দ করেন। এই বিমানবন্দর একেবারে শহরের মধ্যে হওয়ায়, যাতায়াত ব্যবস্থাও খুব ভাল। সেই কারণে এই বিমানবন্দরকে কেন্দ্র করেই যাতায়াত করতে পছন্দ করেন অধিকাংশ মানুষ। এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, 'কলকাতা বিমানবন্দরের ওপর যাত্রী নির্ভরতা ভীষণ বেশি, সেই কারণে এখানে যাত্রীদের চাপ বেশি থাকে। কলকাতার বুকে তাই একটি দ্বিতীয় বিমানবন্দর তৈরি করার প্রয়োজন হয়ে পড়েছে। এর ফলে জেলাভিত্তিক আর্থিক উন্নতিও হবে। কল্যাণীর কাছে সরকার ১০০০ থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করবে নতুন একটি গ্রীন ফিল্ড এয়ারপোর্ট তৈরি করার জন্য। এটি কলকাতা থেকে সহজেই যাতায়াত করা যাবে।' প্রসঙ্গত, যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই কারণে যাতায়াত ও যথেষ্ট সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Aroop Biswas: 'মেসিকে দেখতে পাইনি, বেতালের মতো ঘাড়ে উঠে বসেছিলেন অরূপ বিশ্বাস', প্রাক্তন মন্ত্রীকে জুতোর মালা পরাতে চান বিক্ষোভকারীরা

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
RG Kar Medical College | আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Dengue in West Bengal | গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget