এক্সপ্লোর

Second Hooghly Bridge: আবার বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু, এবার কোনদিন বন্ধ থাকবে এই ব্রিজ?

Vidyasagar Setu: আগামী ২৫ জানুয়ারি, ২০২৫ রবিবার (২৫/০১/২০২৬) বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলবে। সেই জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে।

কলকাতা : ফের বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে এই সেতু। আগামী ২৫ জানুয়ারি, ২০২৫ রবিবার (২৫/০১/২০২৬) বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলবে। সেই জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। কেবল তার সরানোর কাজ চলবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। সেই জন্যই বন্ধ রাখা হবে এই ব্রিজ। শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। রবিবার ছুটির দিন এই ব্রিজ বন্ধ থাকার ফলে গাড়ি চলাচলে নিঃসন্দেহে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যানজটের সৃষ্টি হতে পারে। ধীর গতিতে চলাচল করবে গাড়ি। অন্যান্য রাস্তার ক্ষেত্রেও যানজট তৈরি হতে পারে। তবে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সেই জন্য তৎপর থাকবে পুলিশ প্রশাসন। 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ২৫ জানুয়ারি রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেরামতির কাজও চলবে। এছাড়াও প্রয়োজনীয় সংস্কারও করা হবে সেতুর। এই জন্যই বন্ধ রাখা হচ্ছে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই সেতুটি। ২৫ জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই ব্রিজ। তারপর তা খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। 

যেসময় দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিবেকানন্দ সেতু বন্ধ থাকবে, সেই সময় কোন কোন বিকল্প পথে চলবে যানবাহন, তাও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। 

১। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এইসব গাড়ি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারবে। 

২। যে গাড়িগুলি জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

৩। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের বাঁ দিকে দিয়ে। 

৪। কেপি রোডের দিক থেকে আসা সব গাড়িই ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লং গেটের দিকে। ওয়াই পয়েন্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি এবং ১১ ফার্লং গেটের দিক থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে গাড়িগুলি। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget