এক্সপ্লোর

Baguati Student Murder: অপহরণের আগে ভাড়াটে খুনিদের নিয়ে গোপন বৈঠক, কেন খুন হল অতনু- অভিষেক?

Baguiati Murder: পুলিশ সূত্রে খবর অপহরণ-খুনে অভিযুক্ত অভিজিতের জানা জেরায়  দাবি করেছে, খুনের ২দিন আগে হোটেল ভাড়া করে অভিজিৎকে এনেছিল সত্যেন্দ্র।

কলকাতা: শুধুই কি ৫০ হাজার টাকার জন্য বাগুইআটির ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুন? ২২ অগাস্ট অপহরণের আগে ১৮ অগাস্ট নিউটাউনে গোপন বৈঠক। ধৃত অভিজিৎ-সহ ভাড়াটে খুনিদের নিয়ে গোপন বৈঠক করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র। ভাড়াটে খুনিদের টাকা দিয়ে সুপারিও দেয় মূল অভিযুক্ত সত্যেন্দ্র। ২ ছাত্রকে অপহরণ-খুনের জন্য গাড়ি ভাড়াও করে মূল অভিযুক্ত। ৫০ হাজার টাকার জন্য খুন করতে চাইলে, কেন এত খরচ করল সত্যেন্দ্র? বাগুইআটির ২ ভাইকে অপহরণ-খুনের কারণ নিয়ে ক্রমশই বাড়ছে রহস্য। 

পুলিশ সূত্রে খবর অপহরণ-খুনে অভিযুক্ত অভিজিতের জানা জেরায়  দাবি করেছে, খুনের ২দিন আগে হোটেল ভাড়া করে অভিজিৎকে এনেছিল সত্যেন্দ্র। খুন করতে পারলে ২ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয় অভিজিৎকে। খুন করেছিল সত্যেন্দ্র-সহ ভাড়াটে খুনিরা, হাত চেপে রেখেছিল অভিজিৎ। ৫০ হাজার টাকার জন্য খুন হলে কীভাবে ২ লক্ষ টাকা দিয়ে সুপারি? বাইকের টাকা নয়, খুনের পিছনে রয়েছে অন্য মোটিভ, নিশ্চিত পুলিশ।

পুলিশের ভূমিকাতেই প্রশ্ন: অপহরণের পর ২ ছাত্রকে নৃশংসভাবে খুন, পুলিশের ভূমিকাতেই প্রশ্ন উঠেছে। ২ সপ্তাহ মর্গে পড়ে ২ ছাত্রের দেহ, গাফিলতি ছিল বসিরহাট পুলিশেরও! বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট পুলিশ জেলা। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার, তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের?  জলাধারে ইট বাঁধা অবস্থায় অভিষেকের পচাগলা দেহ, কেন করা হয়নি ময়নাতদন্ত? জোড়া মৃতদেহ উদ্ধারের বার্তা পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল বাগুইআটি থানার পুলিশ? এমনই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। এ দিকে ইতিমধ্যেই, গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।

ভাড়াটে খুনিদের দিয়ে খুন:  ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা।  পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও। 

বাগুইআটিকাণ্ডে নিহত ২ ছাত্রের মধ্যে অভিষেক নস্করের আজই ছিল জন্মদিন। তাঁর বাবার পরিকল্পনা ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। হাহাকার নিহত ছাত্রের বাবার গলায়।   

সাসপেন্ড IC: বাগুইআটির ২ ছাত্রের খুনের ঘটনায় বাগুইআটি থানার IC-কে সাসপেন্ড করা হল।  সেইসঙ্গে জোড়া খুনের তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ জানান, তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান, পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও তদন্ত করবে সিআইডি। 

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget