এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'

Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের স্ত্রী মীরা ভট্টাচার্য্য জানান, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তাঁর শুভেন্দু অধিকারীর সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি

কলকাতা: প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার। এখন থেকেই ২৪ ঘণ্টার জন্য মীরা ভট্টাচার্যের বাড়িতে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষী। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানালেন মীরা ভট্টাচার্য। তিনি আরও জানিয়েছেন, তৃণমূল সরকারের সময়ে তাঁর বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল নিরাপত্তা।

ফিরল নিরাপত্তা, কী বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের স্ত্রী মীরা ভট্টাচার্য্য?

নিরাপত্তা ফেরানো নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের স্ত্রী মীরা ভট্টাচার্য্য বলছেন, 'উনি (বুদ্ধদেব ভট্টাচার্য্য) চলে যাওয়ার পরেই ওঁরা (নিরাপত্তারক্ষীরা) চলে গেলেন। আমাদের এখনকার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমার ওঁর কথা (শুভেন্দু অধিকারীর) মনে পড়ে... যখন আমি ওনাকে (বুদ্ধদেব ভট্টাচার্য্য) আগলে বিধানসভায় রয়েছি, তখন শুভেন্দুবাবু আমাকে এসে বলেছিলেন, যদি আপনার কখনও কোনও প্রয়োজন হয়, আমাকে বলবেন। বুদ্ধবাবু ও বুদ্ধবাবু ছিলেন... আমি তো খুব সাধারণ মহিলা। ওঁরা এসেছেন (শুভেন্দু অধিকারী-বিজেপি সরকার) এখনও ৩ মাস হয়নি। এর মধ্যে উনি (শুভেন্দু অধিকারী) ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পূরণ করতেই এত ঝাামেলা... তার মধ্যে উনি যে এটা মনে রেখেছেন... মনে রেখে আমাকে যে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন, এতে ওঁকে আমি আন্তরিক শুভকামনা জানাই। সঙ্গে শুভেচ্ছাও রইল। উনি এগিয়ে চলুন। আমি আমার জন্য বলছি না। এত কিছুর মধ্যেও যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওঁর মনে থাকে, সেটা অবাক করা। আমি খুব গর্বিত যে, ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যকরী হচ্ছে। এখনও কিন্তু ৩ মাস হয়নি, কিন্তু তার মধ্যেই কার্যকরী হতে আড়ম্ব করেছেন। সেই কারণে ওঁকে তো অভিবাদন জানানোই উচিত।'

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের স্ত্রী মীরা ভট্টাচার্য্য জানান, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তাঁর শুভেন্দু অধিকারীর সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি। তাঁর কথায়, 'কখনও কথা হয়নি। ওঁর মতো অত বড় একজন মানুষের সঙ্গে আমার মতো সামান্য একজন মহিলার কোনোদিন কথা হয়নি। তবে আপনাদের সকলের মারফৎ আমি ওঁকে অভিনন্দন জানালাম, শুভেচ্ছা জানালাম, আন্তরিক শুভকামনা জানালাম।'

 

আরও পড়ুন: Sonam Wangchuk: '১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Chorbagan Stampede : চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কী করছিলেন পুলিশ কর্তারা? উঠে এল বড় প্রশ্ন
চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কী করছিলেন পুলিশ কর্তারা? উঠে এল বড় প্রশ্ন
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget